News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাথওয়েটের অনবদ্য শতরান সত্বেও নিউজিল্যাণ্ডের কাছে হারতে হল ওয়েস্ট ইন্ডিজকে
Image

ব্রাথওয়েটের অনবদ্য শতরান সত্বেও নিউজিল্যাণ্ডের কাছে হারতে হল ওয়েস্ট ইন্ডিজকে

ম্যাঞ্চেস্টার, ২৩ জুন (হি.স.) : কাজে এল না কার্লোস ব্রাথওয়েটের অনবদ্য শতরান। শেষ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের থেকে ম্যাচ ছিনিয়ে নিল নিউজিল্যাণ্ড। ট্রেন্ট বোল্টের নেওয়া ক্যাচই ফারাকটা গড়ে দিল দুই দলের মধ্যে। 


ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় নিউজিল্যাণ্ড। মাত্র ৭ রানে ২ উইকেট হারিয়ে রীতি বিপর্যস্ত দেখাচ্ছিল ম্যান ইন ব্ল্যাকদের। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক কেইন উইলিয়ামসনের ১৪৮, রস টেলরের ৬৯ রানের উপর ভর করে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে নিউজিল্যাণ্ড। জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন বর্তমান সময়ে ক্যারাবিয়্যান ক্রিকেটের মহানায়ক ক্রিস গেইল।

আটটি চার, ছয়টি ছয়ের সৌজন্যে ৮৪ বলে ৮৭ রান করেন। মূলত গেইল-হেটমেয়ারের ১২২ রানে জুটির সৌজন্যে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। হেটমেয়ারের ব্যক্তি সংগ্রহ ৫৪। ম্যাচের একটা সময়  ৮ উইকেট হারিয়ে ২১১ রানে খোরাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। সেই সময় ম্যাচের হাল ধরেন কার্লোস ব্রাথওয়েট। সাত বলে ছয় রান বাকি থাকতে ছয় মারার চেষ্টা করেন ব্রাথওয়েট। আর তখনই দুরন্ত ক্যাচ নিয়ে ম্যাচ ছিনিয়ে নেন ট্রেন্ট বোল্ট। এরপরই হতাশা মাটিতে বসে পড়েন বহু যুদ্ধের নায়ক ব্রাথওয়েট।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top