News Flash

  • Home
  • Uncategorized
  • এনসেফেলাইটিসে মৃত্যু মিছিল অব্যাহত বিহারে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৯
Image

এনসেফেলাইটিসে মৃত্যু মিছিল অব্যাহত বিহারে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৯

পাটনা, ২৩ জুন (হি.স.) : প্রশাসনিক উদ্যোগ সত্বেও এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে বিহারে। বর্তমানে এনসেফেলাইটিসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯। 


শনিবার গভীর রাতে মুজফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আরও একটি শিশু এনসেফেলাইটিসে প্রাণ হারায়। কান্নায় ভেঙে পড়ে ওই শিশুটির পরিজনেরা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১০৯ জন মারণ এই রোগে ভুগে প্রাণ হারিয়েছে অন্যদিকে কেজিরিওয়াল হাসপাতালে ২০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২৯। 


এর আগে শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার এসকে শাহী দাবি করেছিলেন, কিউলেক্স বিশনুই নামের এক ধরণের মশা এনসেফেলাইটিস ছড়ায়। এতে কাঁপুনি দিয়ে জ্বর, মাথা ধরার মতো উপসর্গ দেখা যায়। এনসেফেলাইটিসে আক্রান্ত হলে শারীরিক ভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে শিশুরা। অবিলম্বে বর্ষা শুরু না হলে, এই মৃত্যু মিছিল চলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 


উল্লেখ করা যেতে পারে বৃহস্পতিবার রাজ্যে এনসেফেলাইটিসের বাড়বাড়ন্তের জন্যে  প্রশাসনকে দায়ী করেছিলেন লোকতান্ত্রিক জনতা দলের সুপ্রিমো শরদ যাদব। এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, চিকিৎসকেরা ভাল কাজ করছে। এই এনসেফেলাইটিস কেন ছড়াচ্ছে, তা জানতে আমরা অক্ষম। এটি প্রস্তুতি ও পরিকাঠামোগত ব্যর্থতা। প্রস্তুতি যথা্যথ হয়নি। প্রস্তুতির ব্যর্থতার কারণে এমন ঘটনা ঘটে চলেছে। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করলে এমন পরিস্থিতি তৈরি হত না। 
এনসেফেলাইটিস এবং তাপপ্রবাহে মৃত্যু মিছিল রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top