News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পত্তির লোভে দেবরকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার সৎ ভাইয়ের স্ত্রী
Image

সম্পত্তির লোভে দেবরকে হত্যার চেষ্টা, গ্রেপ্তার সৎ ভাইয়ের স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২১ জুন৷৷ দা দিয়ে কুপিয়ে এক ১৫ বছরের নাবালককে হত্যা করার চেষ্টার মূল মাস্টারমাইন্ড পুলিশের জালে৷ধৃতের নাম রাবিয়া বেগম (২০)৷ কদমতলা থানাধীন ইছাইরপার গ্রামের বাসিন্দা৷ধৃত মহিলাকে তার নিজ বাড়ি থেকে আটক করে আদালতে প্রেরণ করেছে কদমতলা থানার পুলিশ৷


ঘটনার বিবরণে প্রকাশ, গত ১৯ জুন রাত্রি ৮:৩০ মিনিট নাগাদ কদমতলা থানাধীন ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত ইছাইরপার এলাকায় মেইন সড়কের পাশে দাঁড়িয়ে জহুর উদ্দিন ওরফে সাদ্দাম মোবাইলে গেম খেলছিল৷ঠিক তখন একটি কালো রংয়ের পালসার বাইক নিয়ে দুই যুবক জহুরের পাশে দাঁড়িয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে,এমনটাগ্রামবাসীেেদ অভিযোগ৷তখন প্রাণ বাঁচাতে জহুর চিৎকার দিলে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসে আর সেই সুযোগে ঘটনাস্থল থেকে আক্রমণকারী দুই যুবক বাইক নিয়ে পালিয়ে যায়৷যদিও গ্রামবাসীরা ওই দুই যুবককে আটকানোর চেষ্টা করলেও ওরা ধারালো অস্ত্র দেখালে গ্রামবাসীরা ভয় পেয়ে যায়৷মাটিতে রক্তাক্ত অবস্থায় লুঠিয়ে থাকা জহুরকে ইয়াকুব নগর বিএসএফ ক্যাম্পের গাড়ি দিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷খবর দেওয়া হয় কদমতলা থানায়৷


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কদমতলা থানার এসআই প্রাণজিত মালাকার, হাবিলদার পরেশ দাস সহ বিশাল পুলিশবাহিনী৷ উনারা ঘটনাস্থল সহ হাসপাতালে সরজমিন পরিদর্শন করেন৷এদিকে জহুরের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক জহুরকে অন্যত্র রেফার করলে তার আত্মীয় পরিজন অসময়ের শিলচর মেডিকেল কলেজে নিয়ে যান৷বর্তমানে শিলচর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ১৫ বছরের যুবক জহুর উদ্দিন৷ গুরুতর আহত জহুরের পিতার নাম মৃত তহুর মিয়া৷ বাড়ি কদমতলা থানাধীন ইছাইরপার গ্রামের ২ নং ওয়ার্ডে৷ জহুরের মা ছাড়া আর তার কেউ নেই৷ সৎ মায়ের ঘরে এক ভাই ও ভাইয়ের স্ত্রী রয়েছে কিন্তু জায়গা সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সৎ ভাই থেকে আলাদা থাকতো জহুর ও তার মা৷ অপরদিকে এলাকাবাসীদের বক্তব্য জায়গা সম্পত্তির বিবাদের জেরে তার সৎ ভাই ও ভাইয়ের স্ত্রী ওই নিষ্পাপ নাবালককে খুনের চেষ্টা করেছিল৷পাশাপাশি কদমতলা থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ইছাইর পার এলাকার নিজ বাড়ি থেকে রাবিয়া বেগম স্বামী মকবুল আলীকে আটক করেছে৷ আজ তাকে ধর্মনগর জেল আদালতে প্রেরণ করা হলে মাননীয় বিচারক শর্তসাপেক্ষে রাবিয়া বেগমের জামিন মঞ্জুর করেন৷

ধৃত মহিলা জহুরের সৎ ভাইয়ের স্ত্রী৷ এদিকে কদমতলা থানার এস আই তথা এই মামলার আইও প্রাজিত মালাকার জানান, উনারা তদন্তে নেমে জানতে পেরেছেন যে,দীর্ঘদিন যাবৎ পৈত্রিক জায়গা সম্পত্তি নিয়ে জহুর উদ্দিন ও তার সৎ ভাই মকবুল আলীর মধ্যে বিবাদ চলছিল৷আর সেই পৈত্রিক জায়গা সম্পত্তির রেশ ধরেই জহুর উদ্দিনের সৎ ভাইয়ের স্ত্রী কিছু লোক লাগিয়ে জহুরকে প্রাণে মারার চেষ্টা করেছিল৷ সেই মোতাবেক রাবিয়া বেগম নামের ওই মহিলাকে আটক করেছে কদমতলা থানার পুলিশ৷

উনি আরো জানান এই ঘটনায় আরো দুই ব্যক্তি জড়িত রয়েছে যারা ধারালো দা দিয়ে জহুরের মুখ ও মাথায় এলোপাতাড়ি কুপ বসিয়েছিল৷খুব শিগগিরই ওদেরকেও জালে তুলবে পুলিশ৷গোটা ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করছে কদমতলা থানার পুলিশ৷ উল্লেখযোগ্য যে, ধৃত মূল মাস্টারমাইন্ড রাবিয়া বেগম তথা গুরুতরভাবে আহত জহুর উদ্দিনের সৎ ভাইয়ের স্ত্রী স্বামী মকবুল আলীর সাথে ব্যাঙ্গালুরে থাকতো৷ গত ১৩ জুন ব্যাঙ্গালোর থেকে ইছাইরপার গ্রামের স্বামীর বাড়িতে এসেছিলো৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top