News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী, কন্যা ও শাশুড়িসহ ছয়জনকে কুপিয়ে ঘায়েল করল মদ্যপ ব্যক্তি
Image

স্ত্রী, কন্যা ও শাশুড়িসহ ছয়জনকে কুপিয়ে ঘায়েল করল মদ্যপ ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ স্ত্রী, কন্যা, শাশুড়ি সহ ছয়জনকে এলোপাথাড়ি কুপিয়ে ঘায়েল করল এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত ডেপাছড়া গ্রামে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷


কৈলাসহর মহাকুমার ইরানি থানার অন্তর্গত ডেপাছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অজয় উড়াং৷ বৃহস্পতিবার রাতে অজয় উড়াং তার স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে ডেপাছড়া কাকা শ্বশুরের বাড়িতে বেড়াতে যায়৷ সেখানে একটি অনুষ্ঠান ছিল৷ সেই উপলক্ষ্যে অনেক লোকের সমাগম হয়৷ রাতে সকলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে৷ গভির রাতে বাড়িতে শুরু হয় চিৎকার৷ সকলের ঘুম ভেঙ্গে যায়৷ সকলে ঘুম থেকে উঠে দেখতে পায় মাত্রারিক্ত মদ্যপান করে অজয় উড়াং মাতলামি শুরু করেছে৷ হাতে ধারালো দা নিয়ে একের পর এক জনকে আঘাত করে চলছে অজয় উড়াং৷ বাড়ির সকলের আর্তনাদ শুনতে পেয়ে স্থানিয় লোকজন ছুটে আসে৷


ততক্ষণে অজয় উড়াং-এর স্ত্রী ফুলমণি ওরাং, কন্যা রবিনা উড়াং, কাকি শাশুড়ি জলু উড়াং, এলাকার বাসিন্দা মেরি উড়াং,মেরি উড়াং এর সন্তান-ইলিয়ন উড়াং এবং অনিতা মেরি উড়াং ধারালো দায়ের আঘাতে গুরুতর ভাবে আহত হয়ে পড়ে৷ তখন স্থানীয়রা কোনক্রমে অভিযুক্ত অজয় উড়াং-কে আটক করে উত্তম মধ্যম দিয়ে কৈলাশহরের ইরানি থানার পুলিশের হাতে তুলে দেয়৷ তবে অজয় উরাং কেন এই ঘটনা করলো এই বিষয়ে স্থানীয়রা অবগত নয়৷ ঘটনা সম্পর্কে জানান প্রত্যক্ষদর্শী রুনু উড়ং৷আহতদের ঘটনার পর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷


সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর ভাবে আহত অজয় উড়াং-এর স্ত্রী ফুলমণি উড়াং ও কাকিমা জলু উড়াং-কে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করে দেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক৷এই ঘটনায় আহত হয়েছে অভিযুক্ত অজয় উরাংও৷ তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয় পুলিশের পক্ষ থেকে৷ ইরানি থানার এসআই বদরুল হক জানান পারিবারিক বিষয় নিয়ে ঝামেলার জেরে অজয় উরাং এই ঘটনা সংগঠিত করেছে৷ প্রাথমিক তদন্তে তা জানা গেছে বলে জানান তিনি৷এইদিকে অভিযুক্ত অজয় উরাং নিজেও স্বীকার করেছে যে সে এই ঘটনা সংগঠিত করেছে৷ তবে সে জানায় মদমত্ত অবস্থায় সে এই ঘটনা সংগঠিত করেছে৷বর্তমানে অভিযুক্ত পুলিশের হেপাজতে রয়েছে৷ তবে অজয় উরাং কেন এই ঘটনা সংগঠিত করেছে তা এখনো স্পষ্ট নয়৷ যদিও পুলিস ঘটনার তদন্তে নেমেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তিব্র চাঞ্চল্য বিরাজ করছে৷ দাবি উঠেছে অভিযুক্তর কঠোর শাস্তির৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top