News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে বেপরোয়া গাড়ি পিষে মারল এক ব্যক্তিকে, জখম তিন
Image

দিল্লিতে বেপরোয়া গাড়ি পিষে মারল এক ব্যক্তিকে, জখম তিন

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.) : বেপরোয়া গাড়ি পিষে মারল ফুটপাথে শুয়ে থাকা এক ব্যক্তিকে। পাশাপাশি গুরুতর আহত তিন। শুক্রবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির হজরত নিজামউদ্দিন এলাকায়। 

প্রতিদিনকার মতোই ওদিন রাতে নীলা গুমবদের কাছে ফুটপাথে শুয়ে ছিল বেশ কয়েকজন মানুষ। এমন সময় বেপরয়া গতিতে আসা একটি এসইভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ফুটপাথে উঠে পড়ে। ফুটপাথে শুয়ে থাকা এক ব্যক্তিকে পিষে মারে গাড়িটি। পাশাপাশি এই দুর্ঘটনায় গুরুতর জখম হন আরও তিনজন। গাড়ির সামনের দিকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করে। বাকি তিনজনের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। বছর ৩৬-এর অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৪ ও ৩০৮ ধারায় মামলা রুজু করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top