News Flash

  • Home
  • Uncategorized
  • ভুলে ভরা এডমিট কার্ড, টিপিএসসি’র ভূমিকায় ক্ষোভ
Image

ভুলে ভরা এডমিট কার্ড, টিপিএসসি’র ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন ৷৷ সচিবালয়ে ৫০ টি শূণ্য পদে নিয়োগে পরীক্ষায় টিপিএসসি ভূলে ভরা এডমিট কার্ড বিলি করেছে৷ তাতে, বহু চাকুরি প্রত্যাশী এডমিট কার্ড হাতে পেয়ে ভেবাচেকা খেয়েছেন৷ কারণ, কোন এডমিট কার্ডে ছবির সাথে নামের মিল নেই৷ আবার একাধিক এডমিট কার্ডে একই ছবি লাগানো রয়েছে৷ ফলে, ওই এডমিট কার্ড দিয়ে তাঁরা নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন কিনা সেই আশঙ্কায় ভুগছেন৷ এই ঘটনাকে কেন্দ্র করে আজ টিপিএসসি কার্যালয়ের বাইরে শতাধিক চাকুরী প্রত্যাশী বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ তাঁরা ওই ভুলে ভরা এডমিট কার্ড বদলের দাবি জানিয়েছেন৷ সূত্রের খবর, সহশ্রাধিক ভুলে ভরা এডমিট কার্ড বিলি করেছে টিপিএসসি৷

এ বিষয়ে টিপিএসসি’র পরীক্ষা নিয়ামক অসীম পাল জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণে এডমিট কার্ডে ভুল হয়েছে৷ তাঁর দাবি, ডাটাবেসে অধীক চাপ পরায় এই বিপত্তি দেখা দিয়েছে৷ তিনি বলেন, এই চাকুরী পরীক্ষায় ২৬ হাজার আবেদন জমা পড়েছে৷ অন্যান্য বছরের যে কোনও পরীক্ষার তুলনায় তা সর্বাধিক৷ তাঁর কথায়, ২৬ হাজার আবেদনের মধ্যে ২২ হাজার আবেদন অফ লাইনে জমা পড়েছে৷ ফলে, আবেদনপত্র যাচাই করতে গিয়ে ত্রুটি হয়েছে৷ তিনি আশ্বাস দিয়েছেন, সমস্ত চাকুরি প্রত্যাশীদের নতুন এডমিট কার্ড প্রদান করা হবে৷ সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে৷ তাঁর দাবি, আজ রাতের মধ্যেই ভুলে ভরা সমস্ত এডমিট কার্ড সংশোধন করা হবে৷ আগামীকাল তা চাকুরী প্রত্যাশীদের বিলি করা হবে৷ প্রসঙ্গত, আগামী ৩০ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ সচিবালয়ে ৫০টি শূণ্য পদে নিয়োগে এই পরীক্ষা নেওয়া হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top