News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্র সংখ্যা কম তাই ২০টি স্কুল বেসরকারী হাতে তুলে দেবে রাজ্য সরকার
Image

ছাত্র সংখ্যা কম তাই ২০টি স্কুল বেসরকারী হাতে তুলে দেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন ৷৷ ছাত্রসংখ্যার উপস্থিতি কম থাকার কারণে ২০টি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার সিন্ধান্ত নিয়েছে ত্রিপুরা মন্ত্রিসভা৷ ওই বিদ্যালয়গুলি বেসরকারী সংস্থা দ্বারা পরিচালিত হবে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, শিক্ষার মানোন্নয়নে ছাত্রসংখ্যার উপস্থিতি কম এমন বিদ্যালয়গুলি বেসরকারী সংস্থাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে৷

এদিন তিনি বলেন, ত্রিপুরায় ৪৩৯৮টি সরকার পরিচালিত এবং সরকারী অনুদানপ্রাপ্ত বিদ্যালয় রয়েছে৷ তার মধ্যে ছাত্রসংখ্যার উপস্থিতি নেই এমন ১৩টি বিদ্যালয় ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে৷ তাছাড়া, আরো ১৪৭টি এমন বিদ্যালয় রয়েছে যে ছাত্রসংখ্যা উপস্থিতির হার ০-১০৷ তাঁর বক্তব্য, ওই বিদ্যালয়গুলি পরিচালনায় রাজ্যের কোষাগার থেকে অহেতুক অর্থ খরচ হচ্ছে৷ তাই, এধরনের কয়েকটি বিদ্যালয় বেসরকারী সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা৷

শিক্ষামন্ত্রী জানান, ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্ট ত্রিপুরায় ৬টি বিদ্যালয় পরিচালনা করছে৷ অমরপুর, মনুবনকুল, আনন্দবাজার, উত্তর ত্রিপুরার সাতনালা, বামুটিয়ার শ্রীকৃষ্ণ মিশন ইনস্টিটিউট এবং করমছড়ায় লিটল ফ্লাওয়ার্স ইংলিশ মিডিয়াম সুকল ওই সংস্থাটি পরিচালনা করছে৷ তাঁর কথায়, ওই সংস্থা ত্রিপুরা সরকারের কাছে ৫৩টি বিদ্যালয় পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে৷ কিন্তু, আপাতত তাদের ২০টি বিদ্যালয় পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে৷

তিনি বলেন, পশ্চিম জেলায় ৭টি, গোমতী জেলায় ১টি, খোয়াই জেলায় ২টি, সিপাহীজলা জেলায় ৩টি ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ৭টি বিদ্যালয় রয়েছে৷ এই ২০টি বিদ্যালয়ের দায়িত্ব ইণ্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্ট সংস্থার কাছে হস্তান্তর করা হবে৷ পাঁচ বছরের জন্য শর্ত সাপেক্ষে ২০টি বিদ্যালয় পরিচালনার দায়িত্ব সংস্থাটির হাতে তুলে দেওয়া হবে৷

শিক্ষামন্ত্রীর কথায়, শর্তগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের সংখ্যা অন্তত ৩০ জন হতে হবে৷ বিদ্যালয়গুলিকে অবশ্যই সিবিএসই অথবা আইসিএসই অনুমোদন নিতে হবে৷ তাছাড়া, বিদ্যালয়গুলির পঠন-পাঠনের মিডিয়াম হতে হবে ইংরেজি৷ তিনি বলেন, সংস্থাটিকে শিক্ষার অধিকার আইনকে অবশ্যই মানতে হবে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনসিটিই নিয়ম অনুসরণ করতে হবে৷ সাথে তাদের এনসিইআরটি পাঠ্যক্রম অনুসরণ করতে হবে৷

শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করবে এবং মিড ডে মিলের ব্যবস্থা করবে৷ তবে, ছাত্রছাত্রীদের কাছ থেকে ফি সংগ্রহের বিষয়টি রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে স্থির করতে হবে৷ এক্ষেত্রে, সরকারী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে কোন ফি নিতে পারবে না৷ তাঁর কথায়, এইসব বিষয়গুলি নিয়ে সংস্থাটির সঙ্গে রাজ্য সরকারের শীঘ্রই চুক্তি স্বাক্ষরিত হবে৷ তবে, বিদ্যালয় পরিচালনা সন্তোষজনক না হলে ৪৫ দিনের নোটিশ দিয়ে রাজ্য সরকার চুক্তি বাতিল করতে পারবে৷ একইভাবে, সংস্থাটিও ৪৫ দিনের নোটিশ দিয়ে চুক্তি ছেড়ে বেরিয়ে যেতে পারবে৷ আজ শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে আরো বিদ্যালয় এভাবেই বেসরকারী সংস্থাকে হস্তান্তর করা হবে৷ রাজ্যে গুণগত শিক্ষার প্রসারের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top