News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত নির্বাচন : বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়বে না কংগ্রেস : প্রদ্যুৎ
Image

পঞ্চায়েত নির্বাচন : বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়বে না কংগ্রেস : প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন ৷৷ পঞ্চায়েত নির্বাচনে এক ইঞ্চি জমিও ছাড়বে না কংগ্রেস৷ আজ জোর গলায় এই দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ তাঁর কথায়, এক বছরে ১.৮ শতাংশ ভোটের হার বেড়ে কংগ্রেস ত্রিপুরায় লোকসভা নির্বাচনে দ্বিতীয় স্থান অর্জন করেছে৷ পেছনে ফেলে দিয়েছে বিরোধী সিপিএম এবং শাসক জোট আইপিএফটি-কেও৷ তাই, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-কে কড়া টক্কর দিতে প্রস্তুতি চলছে৷

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বলেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে ত্রিপুরায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ তাঁর দাবি, লোকসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেস কর্মীদের মনোবল বেড়েছে৷ ত্রিপুরা বিধানসভা সিপিএম বিরোধী হিসেবে প্রতিনিধিত্ব করলেও, সারা রাজ্যে প্রকৃত বিরোধীর ভূমিকা কংগ্রেস পালন করছে৷ তিনি বলেন, সারা রাজ্যে সন্ত্রাসের পরিবেশেও কংগ্রেস কর্মীদের মনোবল ভেঙ্গে যায়নি৷ তাই, কংগ্রেসও কর্মীদের পাশে দাঁড়াতে কোন কসুর রাখবে না৷

প্রদ্যুতের কথায়, পঞ্চায়েত র্নিবাচনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে ঊনকোটি, উত্তর ত্রিপুরা, ধলাই এবং খোয়াই জেলায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে৷ সেখানে প্রত্যেক কর্মীদের কাছ থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে মত বিনিময় হয়েছে৷ তিনি আরো জানান, এখন সিপাহীজলা এবং দক্ষিণ জেলায় কর্মীদের সাথে আলোচনা করা হবে৷ তাঁর দাবি, নির্বাচন ঘোষণার আগেই কংগ্রেস ময়দানে নেমে পড়েছে৷ অথচ, বিরোধী সিপিএম ঘরে বসে রয়েছে, কটাক্ষের সুরে বলেন তিনি৷ তাঁর দাবি, পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় সিপিএম-এর অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে না৷ তাই, রাজ্যবাসী এখন কংগ্রেসের প্রতি আস্থা রাখতে শুরু করেছেন৷

এদিন তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া উচিৎ৷ লোকসবা নির্বাচনের মতো পরিস্থিতি হলে তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক হবে৷ তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেদন রাখেন, পঞ্চায়েত নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্যোগ নিন৷ কারণ, সন্ত্রাসের আবহে জনগণের রায় প্রতিফলিত হয় না৷ তাঁর মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিজেপি-ও জানতে পারবে জনগণ তাদের প্রতি এখনো কতটা আস্থাশীল৷ তাই, ভয়মুক্ত পরিবেশে নির্বাচন হোক চাইছে কংগ্রেস৷

এদিন এআইসিসি সম্পাদক তথা ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন বোরা বলেন, ত্রিপুরায় একবছরেই দ্বিতীয় স্থান নিঃসন্দেহে বিরাট প্রাপ্তি৷ তবে, এই ধারা বজায় রেখে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-কে আরো বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে৷ তিনি বলেন, ত্রিপুরায় ২৫ বছর যে ধাচে সরকার পরিচলানা করেছে, আজও একইভাবে রাজ্য পরিচালিত হচ্ছে৷ তিনিও আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সন্ত্রাস মুক্ত পঞ্চায়েত নির্বাচন সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top