News Flash

  • Home
  • Uncategorized
  • বাম আমলে কেনা ১৭৩টি টাউন বাসের অধিকাংশের খোঁজ মিলছে না : পরিবহন মন্ত্রী
Image

বাম আমলে কেনা ১৭৩টি টাউন বাসের অধিকাংশের খোঁজ মিলছে না : পরিবহন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন ৷৷ এক মাসের মধ্যে আগরতলায় টাউন বাস পরিষেবা চালু হবে৷ বৃহস্পতিবার দৃঢ় প্রত্যয়ের সাথে এ-কথা বলেন ত্রিপুরা সরকারের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ তাঁর দাবি, সমস্ত আইনী প্রক্রিয়া সম্পন্ন করে দীর্ঘ প্রতিক্ষিত টাউন বাস পরিষেবা চালু হতে চলেছে৷ তাতে, কিছুটা সময় বেশি লেগেছে৷ কারণ, পূর্বতন সরকারের আমলে কেনা বাসের হদিস পাওয়া যাচ্ছিল না৷

আজ পরিবহন মন্ত্রী বলেন, জনগণের কাছে পরিষেবা পৌছে দেওয়া সরকারের প্রধান এবং একমাত্র লক্ষ্য৷ তাতে, কোন ধরনের খামতি রাখা হচ্ছে না৷ কিন্তু, পূর্বতন সরকারের কার্যকলাপে এখন সময়মতো জনগণকে সঠিক পরিষেবা দিতে পারছি না৷ তাঁর কথায়, প্রতিশ্রুতি অনুযায়ী আগরতলায় টাউন বাস পরিষেবা পুণরায় চালু হবেই৷ কারণ, আগরতলা শহরে যাত্রী পরিবহনে টাউন বাসের কোন বিকল্প হতে পারে বলে মনে করি না৷

তিনি জানান, পূর্বতন সরকারের আমলে টাউন বাস পরিষেবায় ১৭৩টি বাস কেনা হয়েছিল৷ কিন্তু, ত্রিপুরায় সরকার পরিবর্তনের পর পরিবহন মন্ত্রীর দায়িত্ব নিয়ে সেই বাস খুঁজে পাচ্ছিলাম না৷ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দপ্তরের আধিকারিকদের সাথে রেখে খোঁজ নিয়ে দেখি, প্রচুর বাস অকেজো হয়ে পড়ে রয়েছে৷ বহু বাসের কাগজপত্র ঠিকঠাক নেই৷ শুধু তাই নয়, এমনও অনেক বাস রয়েছে যেগুলি সরকার হস্তান্তর নেয়নি৷ ফলে, ১৭৩ টি বাস কোথায় রয়েছে তার হদিস মিলছিল না৷

পরিবহন মন্ত্রীর কথায়, এখন পর্যন্ত ৬৯টি বাসের হদিস পাওয়া গিয়েছে৷ ওই বাসগুলির মধ্যে কিছু বাসের মেরামতের প্রয়োজনীয় ছিল, তার ব্যবস্থা নেওয়া হয়েছে৷ কিছু বাসের কাগজপত্র ঠিক ছিল না, সঠিক পদ্ধতি মেনে সেগুলি প্রস্তুত করা হচ্ছে৷ তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নিয়ে ওই বাসগুলি ত্রিপুরা আরবান ট্রান্সপোর্ট কোম্পানির কাছ থেকে তুলে নিয়ে টিআরটিসি-কে হস্তান্তর করা হয়েছে৷ তাঁর দাবি, সমস্ত আইনী প্রক্রিয়া সম্পন্ন করে টিআরটিসি আগরতলায় টাউন বাস পরিষেবা চালু করবে৷ তাতে, আরো এক মাস সময় লাগবে৷ কারণ, এখন পর্যন্ত মাত্র ২৫টি বাস পুরোপুরি তৈরি করা সম্ভব হয়েছে৷

পরিবহন মন্ত্রী আজ দৃঢ়তার সাথে জানান, সমস্ত বাস যাত্রী পরিবহনে প্রস্তুত করে এক মাসের মধ্যে আগরতলায় টাউন বাস পরিষেবা চালু করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top