News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুল গান্ধীর জন্মদিনে এনএসইউআই ও এবিভিপির বৃক্ষ রোপণ একযোগে
Image

রাহুল গান্ধীর জন্মদিনে এনএসইউআই ও এবিভিপির বৃক্ষ রোপণ একযোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি রাহুল গান্ধীর আজ ৪৯ তম জন্মদিন৷ এ উপলক্ষ্যে কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই-এর ত্রিপুরা প্রদেশ কমিটি বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে৷ তারা আগরতলার প্রাচীনতম মহারাজা বীরবিক্রম কলেজ (এমবিবিসি) প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করেছে৷ একই এমবিবি কলেজে একই উদ্দেশ্যে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদও৷


এনএসইউআই-এর প্রদেশ কমিটির সহ-সভাপতি সম্রাট রায়ের নেতৃত্বে তাঁরা তাঁদের সাংগঠনিক পতাকা নিয়ে বন্দেমাতরম ধবনি দিতে দিতে যখন গাছের চারা রোপণ করছিলেন, আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর সদস্যরাও এই জায়গায় এসে উপস্থিত হন৷ তখন এনএসইউআই-এর সদস্যরা এবিভিপি সদস্যদের আহ্বান জানান, বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য৷ এর পর এবিভিপি সদস্যরাও তাঁদের সংগঠনের পতাকা নিয়ে বৃক্ষ রোপণো শামিল হন৷ তাঁরা ভারতমাতা কী জয় ধবনি দিতে দিতে গাছের চারা লাগান৷


আজকের এই দৃশ্য দেখে কলেজের অন্যান্য ছাত্ররা কিছুটা অবাক হয়ে যান৷ তবে প্রতিপক্ষ দুই ছাত্র সংগঠনের এমন কাজ দেখে সন্তোষ ব্যক্ত করেছেন তাঁরা৷ অপর দিকে উভয় সংগঠনের সদস্যরা বলেন, মতাদর্শগত দিক থেকে আলাদা থাকলেও সামাজিক দায়িত্ব পালনে একসঙ্গে তাঁরা কাজ করতেই পারেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top