News Flash

Image

জেল হেপাজতে অনুপম পাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ব্যক্তিগত বিষয় নিয়ে ফেসবুকে কুৎসা প্রচারের দায়ে ধৃত অনুপম পালকে ২০ জুন পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিল আদালত৷ ফেসবুকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিয়ে অপপ্রচার চালানোর পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল অনুপম পাল৷ অবশেষে ১২ জুন দিল্লী থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ পরে ট্রানজিট রিমান্ডে তাকে হেফাজতে নিয়েছে রাজ্য পুলিস৷ ১৫ জুন দুপুরের বিমানে অনুপমকে রাজ্যে নিয়ে আসা হয়৷ তার বিরুদ্ধে পুলিশ মানহানি, জালিয়াতি এবং অপরাধ মূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে মামলা গ্রহণ করেছে পুলিস৷ ১৬ জুন অনুপম পালকে আদালতে সোপর্দ করা হয়৷ ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে অনুপম পালকে আদালতে সোপর্দ করা হয়৷ কিন্তু আদালত তিন দিনের পুলিস রিমান্ড মঞ্জুর করে৷

মঙ্গলবার তিন দিনের পুলিস রিমান্ড শেষে পুনরায় অনুপমকে আদালতে সোপর্দ করা হয়৷ এইদিন মামলার তদন্তকারি অফিসারের পক্ষ থেকে পুনরায় ৪ দিনের পুলিস রিমান্ডের আবেদন জানানো হয়৷ পাশাপাশি অনুপম পালের আইনজীবীর পক্ষ থেকে অনুপম পালের জামিনের আবেদন জানানো হয়৷ বিচারপতি এইদিন অনুপমের জামিনের আবেদন খারিজ করে দেন৷ পাশাপাশি মামলার তদন্তকারি অফিসারের আবেদনও খারিজ করে দেন৷ অনুপম পালকে ২০ জুন পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেন৷ পাশাপাশি ২০ জুন আদালতে কেইস ডাইরি জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি৷ এমনটা জানান সরকার পক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top