News Flash

  • Home
  • Uncategorized
  • বকেয়া মেটিয়ে দেওয়ার দাবীতে জিবিতে কর্মবিরতি সাফাই কর্মীদের
Image

বকেয়া মেটিয়ে দেওয়ার দাবীতে জিবিতে কর্মবিরতি সাফাই কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷ বকেয়া ভাতা মিটিয়ে দেওয়ার দাবিতে আজ জিবি হাসপাতালে সাফাই কর্মীরা কর্মবিরতি পালন করেছেন৷ তাতে, চরম অব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে সমস্ত হাসপাতাল জুড়ে৷ কারণ, হাসপাতালের শৌচালয় থেকে শুরু করে বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার স্তূ পড়ে থাকলেও কেউ পরিষ্কার করেননি৷ তাতে বিভিন্ন ওয়ার্ডে দুর্গন্ধে রোগী-সহ রোগীর পরিবার এবং চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের নাভিশ্বাস উঠেছে৷ অবস্থা বেগতিক দেখে তাঁদের দুই মাসের বকেয়া ভাতা মিটিয়ে দেওয়া হয়েছে৷ পাশাপাশি আগামী মাস থেকে প্রতিমাসেই ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়ায় তাঁরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন৷


আজ সকাল থেকেই জিবি হাসপাতালে সাফাই কর্মীরা কর্মবিরতি শুরু করেন৷ মূলত, তাঁরা ঠিকাদারের অধীনে কাজ করেন৷ আজ ঠিকাদারের কাছে বকেয়া ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা৷ কিন্তু, ঠিকাদার বকেয়া ভাতা দিতে পারবেন না বলে জানিয়ে দেন৷ তাঁর বক্তব্য, সরকার বিল মিটিয়ে দেয়নি, ফলে সাফাই কর্মীদের বকেয়া ভাতা মিটিয়ে দেওয়া সম্ভব নয়৷ এই কথা শুনেই সাফাই কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷


জনৈক সাফাই কর্মী বলেন, পাঁচ মাস ধরে ভাতা মিলছে না৷ সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে৷ তিনি বলেন, এই সামান্য ভাতার উপর আমরা সকলেই নির্ভরশীল৷ কারণ, সকলেরই পরিবারে সমস্যা রয়েছে৷ তিনি বলেন, জিবি হাসপাতালে প্রায় ৫০০ সাফাই কর্মী রয়েছেন৷ সকলেই দিনরাত পরিশ্রম করে চলেছেন৷ শুধু তাই নয়, প্রায় সময় আমরা অতিরিক্ত করি৷ তাঁর দাবি, হাসপাতালে জিডিএ স্টাফ কম৷ ফলে, প্রায় সময় ওই দায়িত্বও আমাদের পালন করতে হচ্ছে৷ তাঁর সাফ কথা, আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি, অন্তত তিন মাসের বকেয়া ভাতা মিটিয়ে না দিলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে না৷


এ-বিষয়ে জিবি হাসপাতালের আরএমও ডা. বিধান গোস্বামী সন্ধ্যায় জানান, সাফাই কর্মীদের তিন মাসের ভাতা বকেয়া ছিল৷ তার মধ্যে দুই মাসের বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে৷ তিনি আরও জানান, মে মাসের বিল এখনও জমা পড়েনি, ফলে ওই ভাতা মিটিয়ে দেওয়া কোনওভাবেই সম্ভব নয়৷ তবে, আগামী মাসে সময়মতো ভাতা মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য দফতরে ফাইল পাঠানো হয়েছে৷ তিনি জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে৷ কারণ, সাফাই কর্মীদের মধ্যে অনেকে আজকেই কাজে যোগ দিয়েছেন৷ কাল থেকে পুরো স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top