News Flash

  • Home
  • Uncategorized
  • গো-মাংস নিষিদ্ধ, লাভ জেহাদ বন্ধ করা-সহ হিন্দুদের সুরক্ষা প্রদানের দাবি, নইলে রাজ্যজুড়ে আন্দোলন
Image

গো-মাংস নিষিদ্ধ, লাভ জেহাদ বন্ধ করা-সহ হিন্দুদের সুরক্ষা প্রদানের দাবি, নইলে রাজ্যজুড়ে আন্দোলন

গুয়াহাটি, ১৯ জুন (হি.স.) : ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র ঘোষণা, হিন্দুদের সুরক্ষা প্রদান, গোটা দেশে গো-মাংস নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সারা অসম হিন্দু সুরক্ষা সেনা নামে নবগঠিত এক অরাজনৈতিক সংগঠন। গুয়াহাটি প্ৰেস ক্লাবে বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে সংগঠনের কর্মকর্তারা বলেন, সাম্প্রতিককালে অসম তথা ভারতের হিন্দুরা মোটেও সুরক্ষিত নন।

সাংবাদিক সম্মেলনে সারা অসম হিন্দু সুরক্ষা সেনা -র সভাপতি প্রদীপ কলিতা বলেন, “বৃহত্তর হিন্দু সমাজের সুরক্ষা দেওয়া নবগঠিত সংগঠনের মূল উদ্দেশ্য। অসমে উজানের শদিয়া থেকে নিম্নের ধুবড়ি পর্যন্ত বসবাসকারী হিন্দুরা মোটেও সুরক্ষিত নন। সেজন্য এ সংক্রান্ত বিশেষ কয়েকটি বিষয়ের ভিত্তিতে তাঁদের এই সংগঠনের জন্ম দেওয়া হয়েছে।” 

তাঁদের দাবি সম্পর্কে তথ্য দিতে গিয়ে সভাপতি কলিতা বলেন, “শিগগির ভারতবৰ্ষকে হিন্দুরাষ্ট্ৰ হিসেবে ঘোষণা করতে হবে। গরুকে জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করে গোটা দেশে গো-মাংস নিষিদ্ধ করতে হবে। তাছাড়া, গরুকে কেবল কৃষিকাজ এবং দুগ্ধ দহনের জন্য বেচা-কেনা করতে হবে।” তিনি বলেন, “প্ৰতিটি হিন্দু যুবক-যুবতীর নিশ্চিত কর্মসংস্থাপন পেতে হবে। এই দাবিগুলো সম্পর্কে সরকারের সঙ্গে আলোচনা করে সেগুলো ফলপ্রসূ করে সমাজে হিন্দুদের সুরক্ষিত করে দেশকে হিন্দুরাষ্ট্ৰ হিসেবে গড়ে তুলতে আমরা আপ্রাণ চেষ্টা করব।”

এছাড়া, নিম্ন অসমের ধুবড়ি, বরপেটা, বরাক উপত্যকার হাইলাকান্দি, করিমগঞ্জ ইত্যাদি অঞ্চলের সত্ৰ, মন্দিরের ওপর মুসলমানদের বেদখল চলছে বলে অভিযোগ তুলেছেন সারা অসম হিন্দু সুরক্ষা সেনা -র সভাপতি বলেন, তাই সরকারকে এ ব্যাপারে বিহীত ব্যবস্থা গ্রহণ করতে হবেই।

সরকারকে হুঁশিয়ার করে সংগঠনের সভাপতি প্রদীপ কলিতা আরও বলেন, “সরকার যদি হিন্দুদের সুরক্ষা দিতে অক্ষম হয়, তা-হলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথে নামতে তাঁরা বাধ্য হবেন। কলিতার অভিযোগ, “কংগ্রেসের ইসলামিক রাষ্ট্ৰের প্রতি নরম মনোভাব রয়েছে, বিশেষ সাপোর্ট আছে। কেবল কংগ্রেসই নয়, কৃষক নেতা অখিল গগৈ-তো ইসলামিক রাষ্ট্ৰের অন্যতম পৃষ্ঠপোষক।” 
লাভ জেহাদ সম্পর্কে কলিতা বলেন, মুসলমান যুবকরা হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন কাস্টের মেয়েকে ভালোবাসার নামে বিয়ে করে। এ বিনিময়ে কাস্ট ভিত্তিক তাদের ইয়ুথ ফোরাম-এর তরফ থেকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। “কেরালা, তামিলনাডুর পর সাম্প্রতিককালে অসমেও লাভ জেহাদ চলছে। তা অবশ্যই বন্ধ করতে হবে।”

রামমন্দির সম্পর্কেও মন্তব্য করেছেন প্রদীপ কলিতা। তিনি বলেন, “রামমন্দির অবশ্যই নির্মাণ করতে হবে, এবং যত শিগগির সম্ভব। কিন্তু বিজেপি সরকার কেন তা করছে না তা বুঝে উঠতে পারছি না। তাঁরা এ ব্যাপারে মৌন কেন।” প্রশ্ন তুলেছেন তিনি। “তবে বলেন, রামমন্দির সম্পর্কে দেশের সর্বোচ্চ আদালত ন্যায্য রায় দিলে আমরা আদালতকে সম্মান দেব।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top