News Flash

  • Home
  • Uncategorized
  • ঐতিহ্যবাহী খার্চি উৎসব আগামী ১০ জুলাই থেকে
Image

ঐতিহ্যবাহী খার্চি উৎসব আগামী ১০ জুলাই থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ আগামী ১০ জুলাই থেকে রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী খার্চি উৎসব ও মেলা শুরু হচ্ছে৷ চলবে ১৬ জুলাই পর্যন্ত৷ খয়েরপুরের চতুর্দশ দেবতামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠেয় এই মেলাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে সরকারি বিভিন্ন দফতরের আধিকারিক, পুরাতন আগরতলা ব্লক এলাকার জনপ্রতিনিধিগণ ও এলাকার লোকজনদের নিয়ে খয়েরপুরের গীতবিতান হল-এ এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় খার্চি উৎসব ও মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড় সন্দীপ এন মাহাত্মে, অতিরিক্ত জেলাশাসক তপনকুমার দাস ও পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিউলি দাস সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন৷


সভায় আলোচনাকালে বলা হয়, এ-বছর খার্চি উৎসব ও মেলায় পুণ্যার্থীদের জন্য অন্যান্য বছরের ন্যায় যাবতীয় সুবিধার ব্যবস্থা থাকবে৷ থাকবে আরক্ষাবাহিনীর বিশেষ নজরদারি, সিসিটিভি, ওয়াচ টাওয়ার, পানীয় জলের সুবন্দোবস্ত৷ উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ এই মেলাকে প্রচারের আলোয় নিয়ে যেতে রাজ্য সরকারের পর্যটন দফতর বিশেষভাবে উদ্যোগ নেবে বলে স্থির হয়েছে৷ পত্রিকায় বিজ্ঞাপন, ক্যাবল টিভি, এফএম রেডিও এবং সাধারণ বেতারেও খার্চি মেলার বিশেষ প্রচার করা হবে৷


তাছাড়া, পর্যটন দফতরের উদ্যোগে মেলার দু-দিন ১৩ ও ১৪ জুলাই দেশের খ্যতনামা শিল্পীদের দ্বারা সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ খার্চি মেলার সাংসৃকতিক অনুষ্ঠানকে আরও বেশী প্রাণবন্ত করার জন্য উত্তর-পূর্বাঞ্চলের সবকটি রাজ্য থেকে সাংসৃকতিক দলগুলিকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে৷ এছাড়া মেলায় থাকবে রকমারি খাবারের স্টল৷


এদিন পশ্চিম জেলার জেলাশাসক খার্চি উৎসব ও মেলার সাফল্যে গঠিত সব সাব-কমিটির কর্মকর্তা ও মেলা সংক্রান্ত সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের অতিসত্বর নিজ নিজ দায়িত্ব পালনে সক্রিয় হতে নির্দেশ দেন৷ তাঁর মতে, পরিষ্কার-পরিচ্ছন্ন মেলাচত্বর, পর্যাপ্ত আলো ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলি মেলার সাফল্যের জন্য যথাযথ হওয়া প্রয়োজন৷ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মিলনক্ষেত্র এই মেলার সর্বাঙ্গীণ সাফল্যে প্রশাসন ও মেলার সব অংশের কর্মকর্তাদের সক্রিয়ভাবে এগিয়ে আসার জন্য মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী আহ্বান রাখেন৷ তিনি সাতদিন ব্যাপী এই মেলার উদ্বোধনের জন্য কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ও সমাপ্তির দিন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top