News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সিবিআইসি-র ১৫ জন বর্ষীয়ান আধিকারিকদের বাধ্যতামূলক অবসরগ্রহণ
Image

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সিবিআইসি-র ১৫ জন বর্ষীয়ান আধিকারিকদের বাধ্যতামূলক অবসরগ্রহণ

নয়াদিল্লি, ১৮ জুন (হি. স.) : রুল ৫৬ (জে) অনুযায়ী সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)-এর ১৫ জন বর্ষীয়ান আধিকারিকদের  বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত করাল ভারত সরকার। বোর্ডের প্রিন্সিপাল কমিশনার, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার এবং ডেপুটি কমিশনার পদাধিকারী ১৫ জন কর্তা অবসর নিয়েছেন মঙ্গলবার। ক্ষমতার অপব্যবহার, ঊর্ধ্বতন রাজস্ব কর্তাদের উপর ষড়যন্ত্র, আর্থিক ষড়যন্ত্রের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ১৫ জন বর্ষীয়ান আয়কর কর্তাকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত করাল কেন্দ্র।

অর্থ মন্ত্রক সূত্রের খবর, দুর্নীতি রুখতে কেন্দ্রীয় সিভিল সার্ভিস (পেনশন) রুল ৫৬ (জে)-এর অধীনে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)-এর প্রিন্সিপাল কমিশনার, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার এবং ডেপুটি কমিশনার পদাধিকারী কর্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। গত মাসে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর মোদী সরকারের এটি আরেকটি বড় ক্লিন-আপ ড্রাইভ। বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্তাদের মধ্যে রয়েছেন অনুপ শ্রীবাস্তব, প্রিন্সিপাল কমিশনার, এডিজি (অডিট) দিল্লি, কমিশনার অতুল দীক্ষিত, চেন্নাইয়ের এডিজি ডিজিপিএম জি. শ্রী হর্ষ, মুম্বইয়ের জিএসটি জোনের সহকারি কমিশনার বিনোদ কুমার সাংহা, ভুবনেশ্বর জিএসটি জোনের সহকারী কমিশনার এস এস বিশত  ও দিল্লি জিএসটি-র ডেপুটি কমিশনার অমরেশ জৈন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top