News Flash

  • Home
  • Uncategorized
  • ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে হটলাইন চালুর নির্দেশ হাইকোর্টের
Image

ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে হটলাইন চালুর নির্দেশ হাইকোর্টের

ঢাকা, ১৬ জুন (হি.স.) : বাংলাদেশের ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে উপভোক্তাদের কথা মাথায় রেখে আগামী  দু’মাসের মধ্যে হটলাইন সার্ভিস চালুর নির্দেশ দিল হাইকোর্ট | রবিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিব আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ  এই আদেশ দিয়ে জানান উপভোক্তারা যাতে যেকোনো সময় অভিযোগ জানাতে পারে সেজন্য আগামী  দুমাসের মধ্যে হটলাইন সার্ভিস চালু করতে হবে | এর জন্য জাতীয় উপভোক্তা সংরক্ষণ অধিদফতরকে নির্দেশ দেওয়া হয় । একই সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নির্ধারিত ৪০৬ পণ্যসহ অন্যান্য যে সব পণ্য বাজারে রয়েছে সেগুলোর উপর বছর জুড়ে পরীক্ষা করার জন্য বিএসটিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।  


এর আগে আদালতের তলব আদেশে হাইকোর্টে হাজির হন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। নিম্নমানের পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়ার জন্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। আজ সকাল ১০টার দিকে তিনি আদালতে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। পরে আদালত তার আবেদন মঞ্জুর করে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।


বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় অকৃতকার্য হওয়া নামি-দামি কোম্পানি ও প্রতিষ্ঠানের নিম্নমানের ৫২ পণ্য বাজার থেকে অবিলম্বে না সরানোয় গত ২৩ মে তাকে তলব করেছিলেন হাইকোর্ট। ওই দিন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ১৬ জুন সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেন হাইকোর্ট।


সম্প্রতি বিএসটিআই ২৭ ধরনের ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে, যার মধ্যে ৩১৩টি পণ্যের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের ৫২টি নিম্নমানের পণ্য পাওয়া যায়। পরে হাইকোর্ট সেসব পণ্য বাজার থেকে সরিয়ে নিতে নির্দেশ দেন।


হাইকোর্টের নির্দেশে যে ৫২ পণ্য বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয় সেগুলো হলো বিভিন্ন ব্র্যান্ডের সরিষার তেল, চিপস, মিনারেল ওয়াটার, লাচ্ছা সেমাই, নুডলস, সফট ড্রিংক পাউডার, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কারী পাউডার, ঘি, মরিচের গুঁড়া, আয়োডিনযুক্ত লবণ, ময়দা, দই, চানাচুর, বিস্কুট, সুজি, মধু ইত্যাদি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top