News Flash

  • Home
  • Uncategorized
  • জয় শ্রীরাম লিখে মমতাকে ১০ হাজার চিঠি পাঠাল মহিলা মোর্চা
Image

জয় শ্রীরাম লিখে মমতাকে ১০ হাজার চিঠি পাঠাল মহিলা মোর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ৷৷ ‘জয় শ্রীরাম’ লেখা ১০ হাজার চিঠি তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠাল ত্রিপুরা বিজেপি মহিলা মোর্চা৷ আজ আগরতলা পোস্ট অফিসের পাশাপাশি ত্রিপুরার বিভিন্ন পোস্ট অফিসের ডাক বাক্সে ‘জয় শ্রীরাম’ লেখা পোস্টকার্ড ফেলেছেন মহিলা মোর্চার সদস্যারা৷ এ-বিষয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, হিন্দুত্ব আমাদের অহংকার৷ অথচ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণে ব্যস্ত৷ তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু, তবুও ‘জয় শ্রীরাম’ শুনলেই তিনি উত্তেজিত হয়ে ওঠেন৷ তাঁর এই আচরণ হিন্দু জাতিকে অপমান করার সমান৷


পাপিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, তৃণমূল নেত্রী ‘জয় শ্রীরাম’ ধবনি শুনে রেগে গিয়ে হিন্দুদের ভাবাবেগে আঘাত করছেন৷ তাই, পোস্ট কার্ডে ‘জয় শ্রীরাম’ লিখে তাঁর কাছে পাঠানোর পরিকল্পনা নিয়েছে মহিলা মোর্চা৷ পাপিয়া দত্ত বলেন, দলের জাতীয় কর্মসূচি বলেই জয় শ্রীরাম লেখা চিঠি মমতাকে পাঠিয়েছে মহিলা মোর্চা৷ তারই অঙ্গ হিসেবে আজ সারা রাজ্য থেকে দশ হাজার পোস্টকার্ড পাঠানো হয়েছে৷
তিনি বলেন, আজ এই চিঠি পাঠানো কর্মসূচি ঘিরে মহিলা মোর্চার সদস্যাদের মধ্যে বিপুল উৎসাহ ছিল৷ তিনি আরও জানান, ত্রিপুরা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কুড়ি হাজার চিঠি পাঠানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বিজয়া রাহাতকর৷ তাই বাকি দশ হাজার চিঠি খুব শীঘ্রই মমতার কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top