News Flash

  • Home
  • Uncategorized
  • এনজিটি-র নির্দেশ পালনে কড়া বার্তা, পুর নিগমের সমস্ত ওয়ার্ডে বর্জ্য সংগ্রহ শুরু
Image

এনজিটি-র নির্দেশ পালনে কড়া বার্তা, পুর নিগমের সমস্ত ওয়ার্ডে বর্জ্য সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন ৷৷ রাজ্য সরকারের কড়া নির্দেশে নড়েচড়ে বসেছে আগরতলা পুরনিগম৷ মঙ্গলবার থেকে শুরু হল বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের বিশেষ উদ্যোগ৷ মূলত, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)-এর আদেশ পালনেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে৷

পুরনিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা জানিয়েছেন, ইতিমধ্যে ৬টি ওয়ার্ডে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করা হচ্ছে৷ এখন সমস্ত ওয়ার্ডে এই প্রক্রিয়া শুরু হবে৷ আজ আগরতলা পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডে এই প্রক্রিয়া শুরু হয়েছে৷ পুর নিগমের কমিশনার ড় শৈলেশকুমার যাদব ওই ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহের সূচনা করেছেন৷ এই ওয়ার্ডে পুরুষ স্ব-সহায়ক গোষ্ঠী সমস্ত ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরে বর্জ্য সংগ্রহ করবেন৷ ড় যাদব জানিয়েয়েছেন, বাকি ওয়ার্ডগুলিতে মহিলারা এই কাজের দায়িত্বে রয়েছেন৷

ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী ৩১ মার্চের মধ্যে আগরতলায় বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল৷ শুধু তাই নয়, পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহেরও নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল৷ কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শুধু ৬টি ওয়ার্ডে এই প্রক্রিয়া শুরু হয়েছিল৷ ফলে, ত্রিপুরা সরকার ট্রাইব্যুনালের কাছে অতিরিক্ত সময় চেয়ে আবেদন জানায়৷ নির্দেশ মেনেই ৩০ জুনের মধ্যে আগরতলায় সমস্ত বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করা হবে, মুচলেকা দেওয়ায় ট্রাইব্যুনাল অতিরিক্ত সময় মঞ্জুর করে৷ সেই মোতাবেক ত্রিপুরা সরকার আগরতলা পুরনিগমকে অন্তিম সময়সীমা বেঁধে দেয়৷ অবশ্য তার আগেই রাজ্যের নগরোন্নয়ন দফতরের তরফে সারা রাজ্যে বিভিন্ন শহরে এ-বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে৷

আজ পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডে পুরুষ স্ব-সহায়ক গোষ্ঠীর মাধ্যমে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের সূচনা করে পুর কমিশনার ড় যাদব বলেন, আগরতলা শহরকে জঞ্জালমুক্ত রাখতে এই উদ্যোগ খুব গুরুত্ত্বপূর্ণ৷ তাঁর পরামর্শ, প্রতিদিন সকাল ৬টায় মানুষের বাড়ি পৌঁছে যেতে হবে৷ কেউ আবর্জনা দিতে না চাইলে তাঁদের বোঝাতে হবে এবং অবশ্যই বর্জ্য সংগ্রহ করতে হবে৷ তাঁর কথায়, প্রতি মাসে বর্জ্য সংগ্রহের বিনিময়ে প্রত্যেক বাড়ি থেকে ৫০ টাকা আদায় করতে হবে৷ এমনও হতে পারে, ওই টাকা দিতে রাজি নন, তাই কেউ কেউ আবর্জনা দিতে আপত্তি করতে পারেন৷ তাঁদের বুঝিয়ে বলতে হবে, বিনামূল্যেই আবর্জনা সংগ্রহে আমরা প্রস্তুত৷

পুর কমিশনার আজ সাফ বুঝিয়ে দেন, পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করতে হবে৷ পুরবাসীদের সে বিষয়ে সঠিক ধারণা দিতে হবে৷ তিনি বলেন, সঠিক পদ্ধতি মেনে আবর্জনা সংগ্রহ করলে তবেই এই উদ্যোগ সফলতা পাবে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টা আগরতলা শহরকে স্বচ্ছ করে তুলবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top