News Flash

  • Home
  • Uncategorized
  • আইএসআইএস মডিউল মামলায় কোয়েম্বাটোরে তল্লাশি এনআইএ-র
Image

আইএসআইএস মডিউল মামলায় কোয়েম্বাটোরে তল্লাশি এনআইএ-র

কোয়েম্বাটোর, ১২ জুন (হি. স.) : তামিলনাড়ুর কোয়েম্বাটোরের ৭ টি স্থানে বুধবার তল্লাশি অভিযানে অভিযুক্তের বাড়ি এবং কর্মস্থল থেকে এয়ারগান প্যালেট সহ প্রচুর জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আইএসআইএস মডিউল মামলার তদন্তে এই বিশেষ অভিযান চালায় এনআইএ। এই মডিউলের প্রধানের সঙ্গে শ্রীলঙ্কার বিস্ফোরণের মাস্টারমাইন্ডের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।  বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন তামিলনাড়ুর কোয়েম্বাটোরের সাতটি স্থানে তল্লাশি অভিযান শুরু করে এনআইএ। আইএসআইএস মডিউলের প্রধানের বাড়ি ও কাজের জায়গায় তল্লাশি চালিয়ে ১৪টি মোবাইল, ২৯টি সিমকার্ড, ১০টি পেন ড্রাইভ, ৩টি ল্যাপটপ, ৬টি মেমোরি কার্ড, ৪টি হার্ডডিস্ক ড্রাইভ, ১৩টি সিডি/ডিভিডি, ৩০০ এয়ার-গান প্যালেট, পিএফআই/ এসডিএমআই প্যামফ্লেট বাজেয়াপ্ত করেছে এনআইএ। সম্প্রতি কোয়েম্বাটোরে আইএসআইএস মডিউলের একটি নতুন মামলা এনআইএ কর্তৃক নিবন্ধিত হয়। এই মামলার তদন্তের স্বার্থেই এদিন এই তল্লাশি অভিযান পরিচালনা করে জাতীয় তদন্তকারী সংস্থা। সংস্থা সূত্রের খবর, এই মামলায় আইএসআইএস মডিউলের প্রধানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা গিয়েছে, শ্রীলঙ্কার বিস্ফোরণে অভিযুক্ত মাস্টারমাইন্ড জাহরান হাশিমের সঙ্গে যোগাযোগ রয়েছে তার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top