News Flash

  • Home
  • Uncategorized
  • কাঠুয়ায় গণধর্ষণ ও খুনের মামলা : ছ’জনকে দোষী সাব্যস্ত করল পাঠানকোট আদালত
Image

কাঠুয়ায় গণধর্ষণ ও খুনের মামলা : ছ’জনকে দোষী সাব্যস্ত করল পাঠানকোট আদালত

পাঠানকোট (পঞ্জাব), ১০ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ৮ বছর বয়সি নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলায় ছ’জনকে দোষী সাব্যস্ত করল পাঠানকোটের বিশেষ আদালত| ‘ভয়ঙ্কর’ কাঠুয়া গণধর্ষণ ও হত্যা মামলায় মোট সাতজন অভিযুক্ত-যথাক্রমে গ্রাম প্রধান সঞ্জি রাম, তাঁর ছেলে বিশাল, দু’জন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও) দীপক খাজুরিয়া ও সুরেন্দর বর্মা এবং হেড কনস্টেবল তিলক রাজ| এদিন মূল অভিযুক্ত সঞ্জি রামের ছেলে বিশাল ছাড়া বাকি ছ’জনকেই দোষী সাব্যস্ত করেছে পাঠানকোটের বিশেষ আদালত| সোমবারই দোষীদের সাজা ঘোষণা করতে পারে আদালত| দোষীদের কমপক্ষে যাবজ্জীবন এবং সর্বাধিক মৃত্যুদণ্ডের সাজা হতে পারে| গত ৩ জুন জেলা-দায়রা আদালতে এই মামলার শুনানি শেষ হয়|

২০১৮ সালের ১০ জানুয়ারি যাযাবর সম্প্রদায়ের এক নাবালিকাকে অপহরণ করা  হয়| এরপর জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার একটি মন্দিরে আটকে রেখে, মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়| এরপর শ্বাসরোধ করে, মাথা থেঁতলে খুন করা হয়| ১৭ জানুয়ারি জঙ্গল থেকে ওই নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিশ| ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে| ২০১৮ সালের এপ্রিল মাস থেকে সাতজন অভিযুক্তের বিরুদ্ধে শুরু হয় শুনানি|

কাঠুয়া গণধর্ষণ ও খুনের মামলার তদন্তে নেমে গ্রাম প্রধান সঞ্জি রাম, তাঁর ছেলে বিশাল, জুভেনাইল ভাইপো এবং তার দুই বন্ধু ও দু’জন এসপিও-কে গ্রেফতার করেছিল অপরাধ দমন শাখা| ৪ লক্ষ টাকা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ নষ্ট করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল হেড কনস্টেবল তিলক রাজ এবং সাব-ইন্সপেক্টর আনন্দ দত্তকে| এই মামলায় ২০১৮ সালের এপ্রিল মাসে ১৫ পাতার চার্জশিট পেশ করা হয়েছিল|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top