News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত নির্বাচনের রনকৌশলস্থির করতে প্রদেশ কংগ্রেসের বৈঠক
Image

পঞ্চায়েত নির্বাচনের রনকৌশলস্থির করতে প্রদেশ কংগ্রেসের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন৷৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের রনকৌশলস্থির করতে প্রদেশ কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ বৈঠক কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয়৷ বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন সভাপতিদ্বয়, পিসিসি সদস্য, লোকসভার বিজিত প্রার্থী সহ জেলা ও ব্লকস্তরের শীর্ষস্থানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷


গত বিধানসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস দলের ভরাডুবি হলেও লোকসভা নির্বাচনে সেই সঙ্কট অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে কংগ্রেস৷ প্রধান বিরোধী দল সিপিআইএমকে অনেক পেছনে ফেলে কংগ্রেস দ্বিতীয়স্থানে উঠে এসেছে৷ বিশেষ করে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে প্রদ্যুৎকিশোর দেববর্মনকে দায়িত্ব প্রদানের পর থেকেই রাজ্যে সংগঠনকে চাঙ্গা করার উদ্যোগ নেন প্রদ্যোৎ কিশোর৷ পাহাড় ও সমতল সর্বত্রই সাংগঠনিক শক্তিকে পুরুজ্জীত করতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেন৷ বিগত লোকসভা নির্বাচনে তার সুফল অনেকটা কুড়াতে সক্ষম হয়েছে কংগ্রেস দল৷ লোকসভার দুটি আসনে কংগ্রেস প্রার্থীরা জয়ী না হলেও ২৫ শতাংশের বেশী ভোট পেয়েছে কংগ্রেস দল৷

পক্ষান্তরে প্রধান বিরোধীদল সিপিআইএম পেয়েছে মাত্র ১৫ শতাংশের মতো ভোট৷ প্রধান বিরোধদলকে পেছনে ফেলে নিঃস্ব হয়ে যাওয়া কংগ্রেস যেভাবে পুনরুজ্জীবিত হয়েছে তা কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও প্রশংসা কুড়িয়েছে৷ সামনেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দল কোমড় বেঁধে ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে৷ এরই অঙ্গ হিসেবে রবিবার আগরতলা কংগ্রেস ভবনে জেলা, ব্লক ও প্রদেশ কংগ্রেসের সকলস্তরের নেতৃবৃন্দকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি সব নেতাদের ঐক্যবদ্ধ করে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কমল ঘরে তোলার কৌশল নিচ্ছেন৷ যে কারণেই ঘর ঘুচানোর কাজ আগেভাগেই শুরু করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক করেন৷

ত্রিস্তর পঞ্চায়েতে প্রতিটি আসনে কংগ্রেস প্রার্থী দেবে বলে দলীয় সূত্রে জানা গেছে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন বলেন, বিগত লোকসভা নির্বাচনে ১০টি বিধানসভা এলাকায় কংগ্রেস দললিড নিয়েছে৷ ১০টি বিধানসভা এলাকায় কংগ্রেস দ্বিতীয়স্থানে রয়েছে৷ পঞ্চায়েত নির্বাচনে এর সুফল মিলবে৷ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের অভিযোগ খারিজ করে দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, কংগ্রেস প্রার্থীদের জামানত জব্দ হয়নি, জামানত জব্দ হয়েছে বিজেপির শরীক দল আইপিএফটির৷


ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের সকল স্তরের নেতাদের নির্বাচনি কাজে শামিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top