News Flash

  • Home
  • Uncategorized
  • বৃদ্ধা মা নিখোঁজ জানিই না, মৃতদেহ শনাক্ত করতে গিয়ে বলল ছেলে
Image

বৃদ্ধা মা নিখোঁজ জানিই না, মৃতদেহ শনাক্ত করতে গিয়ে বলল ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন ৷৷ খোয়াই নদী থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷ ওই বৃদ্ধা শনাক্ত হয়েছেন৷ তাঁর নাম জ্যোৎস্না সরকার (৯১)৷ খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার উত্তর কৃষ্ণপুর রামবাবু পাড়ার বাসিন্দা ছিলেন তিনি৷ বৃদ্ধার ছেলে মৃতদেহ শনাক্ত করেছেন৷


সাত সকালে নদীতে বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনা বিধাতা নিষ্ঠুর পরিহাস বলে মনে যেতেই পারে৷ কারণ, ওই বৃদ্ধা বাড়ি থেকে কবে নিখোঁজ হয়েছেন, তাঁর ছেলে তা জানেন না৷
এদিন সকালে স্থানীয় জনগণ খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায় মোহরছড়া ব্রীজের নীচে নদীতে এক মৃতদেহ ভেসে থাকতে দেখেন৷ সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানায় খবর দেওয়া হয়৷ পুলিশ এসে নদী থেকে মৃতদেহ উদ্ধার করে৷ স্থানীয় জনগণ মৃতদেহ শনাক্ত করেন এবং তাঁর বাড়িতে খবর দেন৷ খবর পেয়ে বৃদ্ধার ছেলে ছুটে আসেন এবং মৃতদেহ শনাক্ত করেন৷


পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধার মৃত্যু নিয়ে তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ তিনি জানেন না তাঁর মা কবে নাগাদ বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন৷ তবে, বৃদ্ধার ছেলে মনে করেন, স্নান করার সময় হয়তো অসাবধানতাবসত নদীতে তলিয়ে গিয়েছেন৷ অবশ্য, এই যুক্তি অনেকেই মানতে রাজী নন৷ বৃদ্ধাকে খুন করা হয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন স্থানীয় জনগণ৷ পুলিশ অবশ্য এ-বিষয়ে এখনো কোন প্রতিক্রিয়া দিতে চাইছে না৷ পুলিশের বক্তব্য, মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে৷ রিপোর্ট আসার এই ঘটনায় প্রকৃত রহস্য বেরিয়ে আসবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top