News Flash

  • Home
  • Uncategorized
  • রাবার বাগানে যুবকের ঝুলন্ত মৃতদেহ, পরিবারের দাবি অভিমানে আত্মহত্যা
Image

রাবার বাগানে যুবকের ঝুলন্ত মৃতদেহ, পরিবারের দাবি অভিমানে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন ৷৷ বাবার সাথে ঝগড়া করে অভিমানে আত্মঘাতি হলেন এক যুবক৷ শনিবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত প্রতিছড়ি ড্রপগেইট সংলগ্ণ এলাকায় রাবার বাগানে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছেন, রমেন্দ্র নোয়াতিয়া(১৯) ফাঁসিতে আত্মহত্যা করেছে৷


এলাকাবাসীর বক্তব্য, আজ সকালে রাবার বাগানে ল্যাটেক্স সংগ্রহ করতে গিয়ে ওই যুবকের দেহ গাছে ঝুলে থাকতে দেখা গিয়েছে৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়৷ শান্তিরবাজার থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷


ওই যুবকের পরিবারের সদস্যদের বক্তব্য, গতকাল রাতে রমেন্দ্র নোয়ানিয়ার সাথে তার বাবা ভাগ্যপদ নোয়াতিয়ার ঝগড়া হয়েছিল৷ তখন বাড়ি বের হয়ে গিয়েছিলেন রমেন্দ্র৷ সারা রাত ধরে অনেক খোজাখুজির পরও তাকে খঁুজে পাওয়া যায়নি৷ সকালে তার মৃত্যুর খবর এসেছে, ক্ষোভের সাথে বলেন ওই যুবকের জনৈক আত্মীয়৷


শান্তিরবাজার থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান ওই যুবক আত্মহত্যা করেছে৷ কারণ, মৃতদেহের আশেপাশে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি৷ তবে, ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে সঠিকভাবে এ-বিষয়ে বলা সম্ভব হবে৷ রমেন্দ্র নোয়াতিয়ার মৃত্যুতে তার পরিবারের সদস্যরা শোকে ভেঙ্গে পড়েছেন৷ বিশেষ করে তার বাবা প্রচন্ড কান্নাকাটি করছেন৷ ছেলের মৃত্যুর জন্য নিজেকে দায়ি করছেন তিনি৷ পুলিশ এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top