News Flash

  • Home
  • Uncategorized
  • কিংস কাপের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে হারাল ভারতীয় ফুটবল দল
Image

কিংস কাপের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে হারাল ভারতীয় ফুটবল দল

ব্যাংকক, ৯ জুন (হি.স.) : হার দিয়ে অভিযান শুরু হলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের মুখ দেখল ভারতীয় ফুটবল দল৷ ভারতীয় কোচ হিসাবে  ইগর স্টিমাচ সুনীল ছেত্রীদের দায়িত্ব নেওয়ার পর কিংস কাপই মেন ইন ব্লু’র ক্রোয়েশিয়ান কোচের প্রথম অ্যাসাইননেন্ট৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফিফা ব়্যাঙ্কিংয়ের ৮২ নম্বরে থাকা ডাচ ক্যারাবিয়ান দ্বীপরাষ্ট্র কুরাকাওয়ের কাছে ১-৩ গোলে হারলেও শনিবার থাইল্যান্ডকে ১-০ হারায় স্টিমাচের ছেলেরা৷


এরিনায় এদিন থাইল্যান্ডকে হারিয়ে কিংস কাপে তিন নম্বরে শেষ করে ভারত৷ ম্যাচের ১৬ মিনিটে অনিরুদ্ধ থাপার গোলে জয়ের মুখ দেখে ‘মেন ইন ব্লু’৷ ভারতীয় দলের নতুন কোচ প্রথম ম্যাচের দলে এদিন আটটি পরিবর্তন করেন৷ ক্যাপ্টেন সুনীল-সহ বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেন স্টিমাচ৷ ছেত্রী ছাড়াও ক্রোয়েশিয়ান কোচ দলে রাখেননি গুরপ্রীত সিং সাঁধু, উদান্ত সিং, প্রণয় হালদার ও প্রীতম কোটালকে৷


ম্যাচের শুরু থেকেই এদিন আক্রমণাত্মক ফুটবল খেলে স্টিমাচের ছেলেরা৷ থাইল্যান্ড ডিফেন্সের উপর ক্রমাগত চাপ তৈরি করে রাখে৷ প্রথম ম্যাচে কুরাকাওয়ের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে এই ফুটবল দেখা গিয়েছিল ভারতীয় দলের৷ কিন্তু এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গোল পেয়ে যায় ভারত৷ ১৬ মিনিটে সেট পিস থেকে ভারতকে এগিয়ে দেন থাপা৷ প্রথম ম্যাচে সুযোগ না-পাওয়া থাপা এদিন কোচের আস্থার মর্যাদা দেন৷


মাস পাঁচেক আগে এএফসি এশিয়ান কাপে এই থাইল্যান্ডের বিরুদ্ধে ৪-১ জিতেছিল ভারত৷ এদিনও হারলেও ম্যাচের পর ভারতীয় দলকে অভিনন্দন জানান থাই ফুটবল ফ্যানেরা৷ প্রথম ম্যাচে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী মাইলস্টোন ছুঁলেও এদিন তাঁকে দলে রাথেননি ভরাতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ৷ ভারতের হয়ে রেকর্ড ১০৮টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করে বাইচুং ভুটিয়াকে টপকে যান ছেত্রী৷ মাইলস্টোন ম্যাচে কেরিয়ারের ৬৮তম আন্তর্জাতিক গোল করেন ভারত অধিনায়ক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top