News Flash

  • Home
  • Uncategorized
  • মদ্যপ ব্যক্তির তান্ডব ঘিরে উত্তেজনা বীরগঞ্জে
Image

মদ্যপ ব্যক্তির তান্ডব ঘিরে উত্তেজনা বীরগঞ্জে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন ৷৷ এক মাতালের তান্ডবে অতিষ্ট হয়ে উঠেছেন এলাকার লোকজন৷ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় পুলিশের দ্বারস্থ হলেও কোন সহযোগিতা না পেয়ে ক্ষোভে এলাকার মহিলারা থানা ঘেরাও করলেন৷ জনরোষে পুলিশ অবশ্য ওই মাতালকে আটক করে৷ কিন্তু, সেখানেও পুলিশের কলঙ্ক৷ পুলিশের হেপাজত থেকেই ওই মদ্যপ ব্যক্তি পালিয়ে গা ঢাকা দেয়৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার অমরপুর মহকুমার বীরগঞ্জ থানার অধীন পশ্চিম রাঙামাটি এলাকায়৷ ওই মদ্যপ ব্যক্তির নাম বিশু দাস৷ পেশায় দিন মজুর৷


সংবাদ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত্যে বিশু দাস আকন্ঠ মদ্যপান করে অন্যান্যদিনের মতোই৷ রাতে সে তান্ডব চালাতে থাকে৷ মানুষের সাথে চরম দুর্ব্যবহার ও উশৃঙ্খল আচরণ করতে থাকে৷ স্থানীয় জনগণ অতিষ্ঠ হয়ে বীরগঞ্জ থানার পুলিশকে বিষয়টি জানায়৷ থানার জনৈক পুলিশ আধিকারীক জানিয়েছেন এই মুহুর্তে তাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়৷ পুলিশের তরফে এই বক্তব্য শোনার পর এলাকার মহিলারা ক্ষুব্ধ হয়ে উঠেন৷ তারা বাধ্য হয়ে বীরগঞ্জ থানা ঘেরাও করে৷ বিক্ষোভ দেখাতে থাকেন৷ শেষ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ এদিকে, পুলিশ পৌঁছার আগে বিশু দাস ও তার ভাই বিকাশ দাস দুজনে মিলে এলাকার লোকজনদের উপর হামলা চালায়৷

জনগণও পাল্টা হামলা করে৷ মারধর চলে৷ তাতে কয়েকজন অল্পবিস্তর আহত হয়৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ বিশু দাসকে রক্তাক্ত অবস্থায় আটক করে পুলিশ থানায় নিয়ে যাচ্ছিল৷ তখন সে পুলিশ হেপাজত থেকে পালিয়ে গা ঢাকা দেয়৷ পুলিশের এই ভূমিকায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top