News Flash

  • Home
  • Uncategorized
  • উপ-নির্বাচনের জন্য সপা-ও প্রস্তুত নেবে, সমাজবাদী পার্টিও একাই লড়বে : অখিলেশ যাদব
Image

উপ-নির্বাচনের জন্য সপা-ও প্রস্তুত নেবে, সমাজবাদী পার্টিও একাই লড়বে : অখিলেশ যাদব

লখনউ, ৪ জুন (হি.স.): আশা ছিল অনেক, কিন্তু পূরণ হয়নি কিছুই| মোদী ম্যাজিকের কাছে ফিঁকে হয়ে গিয়েছে মহাজোটের প্রভাব| লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপিকে রুখতে হাত মিলিয়েছেন মায়াবতী এবং অখিলেশ যাদব| দু’জনেরই স্বপ্ন পূরণ হয়নি| তাই এবার একলা চলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী| উত্তর প্রদেশে ১১ জন বিধায়ক লোকসভায় জিতে এসেছেন| এবার ওই সমস্ত আসনগুলিতে উপনির্বাচন হবে| মায়াবাতী ইতিমধ্যেই জানিয়েছেন, সব ক’টি উপনির্বাচনেই একলা লড়বে বহুজন সমাজ পার্টি| মায়াবাতীর পর এবার সমাজবাদী পার্টি (সপা)-র প্রধান অখিলেশ যাদবও জানালেন, ‘১১টি আসনে সমাজবাদী পার্টিও একাই লড়বে|’ সপা সুপ্রিমো অখিলেশ মঙ্গলবার জানিয়েছেন, ‘জোট যদি ভেঙে গিয়েই থাকে, তবে আমার প্রতিফলন আরও দৃঢ় হবে| যদি উপ-নির্বাচনে কোনও জোট না থাকে, সেক্ষেত্রে সমাজবাদী পার্টি নির্বাচনের জন্য একাই প্রস্তুতি নেবে| ১১টি আসনে সমাজবাদী পার্টিও একাই লড়বে|’

উত্তর প্রদেশে গেরুয়া ঝড় ঠেকাতে লোকসভা ভোটের আগে ঢাকঢোল পিটিয়ে তৈরি হয়েছিল মহাজোট| কিন্তু, মহাজোট করে বিশেষ কোনও লাভ হয়নি| তা ভালোই টের পেয়েছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবতী| জোট ভেঙে এবার ‘একলা চলা’-র সিদ্ধান্ত নিয়েছেন মায়াবতী| মঙ্গলবার মায়াবতী জানিয়েছেন, ‘এই বিচ্ছেদ দীর্ঘ দিনের জন্য নয়| যদি, আমরা মনে করি সমাজবাদী পার্টির প্রধান তাঁর রাজনৈতিক কার্যক্রমে সফলতা পেয়েছেন, তখন আমরা আবারও একসঙ্গে কাজ করব| কিন্তু, তিনি যদি সফলতা না পান, সেক্ষেত্রে আলাদা হওয়াই আমাদের পক্ষে মঙ্গল হবে| আমরা সিদ্ধান্ত নিয়েছি উপ-নির্বাচন একাই লড়ব|’ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top