News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতকে দেওয়া বাণিজ্যে বিশেষ সুবিধা ৫ জুন প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন
Image

ভারতকে দেওয়া বাণিজ্যে বিশেষ সুবিধা ৫ জুন প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন

ওয়াশিংটন, ১ জুন (হি.স.) : বাণিজ্যের ক্ষেত্রে ভারত আমেরিকা থেকে একটি বিশেষ মর্যাদা পেত। এবার সেটি শেষ করতে চলেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, ভারত তার বাজার সহজ শর্তের বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুলে দেবে এমন কোনও নিশ্চয়তা দেয়নি। আগামী ৫ জুন থেকে সেই তকমা প্রত্যাহার করছে ট্রাম্প প্রশাসন। ভারতের দিক  থেকে এরকম কোনও নীতি নেই বলেই যে এমন সিদ্ধান্ত  জানান রাষ্ট্রপতি। মানে সব মিলিয়ে  ‘জেনারালাইজড সিস্টেম অফ প্রেফারেন্স’ থেকে বের করে দেওয়া হচ্ছে ভারতকে। এই ব্যবস্থার মধ্যে যে সমস্ত দেশগুলি থাকে তারা তাদের দেশ থেকে আমেরিকায় জিনিস পত্র পাঠাতে একটি বিশেষ ধরনের সুবিধা পেয়ে থাকে। এতদিন ভারতও সেই সুবিধা পেত কিন্তু এবার থেকে তা আর পাবে না। এই ব্যবস্থার সুবিধা যে কয়েকটি দেশ পেত তার মধ্যে ভারতের উপকার হতো সব থেকে বেশি। শুধু ২০১৭ সালে ৫.৬ বিলিয়ন ডলার মূল্যের জিনিস আমেরিকায় পাঠাতে পেরেছে ভারত।

নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে শুক্রবার ট্রাম্প বলেন, আমরা যে ধরনের বাণিজ্যিক সুবিধা ভারতকে দিয়ে থাকি তার সমতুল এবং গ্রহণযোগ্য কোনও কিছু  দেওয়ার ব্যাপারে পাল্টা আশ্বাস পাইনি। আর তাই ৫ জুন থেকে এই  বিশেষ মর্যাদা ভারত পাবে না।   

ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয় তারা এই বিশেষ  মর্যাদা শেষ করার পক্ষে। কিন্তু কূটনৈতিক মহলের একাংশ মনে করেছিল নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশাসনের সুসম্পর্কের কথা সকলেই জানেন। এমতাবস্থায় এমন কোনও সিদ্ধান্ত হবে না।

উল্লেখ্য, ভারত হল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাণিজ্যে সুবিধেপ্রাপ্ত দেশগুলির মধ্যে একটি। এই সুবিধে পাওয়ার ফলে ভারত সাড়ে পাঁচ বিলিয়ন ডলার মূল্যের পণ্য সে দেশে আমদানি করতে পেরেছিল। ৫ জুন থেকে সেই সুযোগ আর থাকবে না। 

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top