News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণ ও প্রতারণা মামলায় অভিযুক্ত আইপিএফটি বিধায়কের আগাম জামিন নাকচ হাইকোর্টে
Image

ধর্ষণ ও প্রতারণা মামলায় অভিযুক্ত আইপিএফটি বিধায়কের আগাম জামিন নাকচ হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ ধর্ষণ ও প্রতারণার মামলায় আইপিএফটি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট৷ শুক্রবার ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এই রায় দিয়েছেন৷ ফলে, যে-কোনও মুহূর্তে বিধায়ক গ্রেফতার হতে পারেন বলে অনুমান করা হচ্ছে৷


প্রসঙ্গত, ত্রিপুরার শাসক জোট শরিক আইপিএফটি-র বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরার বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেছিলেন এক যুবতী৷ তাঁর বিরুদ্ধে মান্দাই থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬ এবং ৪১৭ ধারায় মামলা রুজু হয়েছে৷ ধলাই জেলার রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধনঞ্জয় শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করছেন৷ তিনি আবারও জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে৷


পশ্চিম জেলার জিরানিয়া মহকুমার মান্দাই এলাকার এক যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সাল থেকে তাঁকে ধর্ষণ করে আসছেন বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা৷ তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল৷ তারই ফায়দা নিয়েছেন ধনঞ্জয়, অভিযোগ যুবতীর৷ তাঁর অভিযোগ, এখন ধনঞ্জয় তাঁকে বিয়ে করতে অস্বীকার করছেন৷ এই অভিযোগ তুলে যুবতীটি তাঁর বাড়ির পার্শবর্তী মান্দাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন৷ বর্তমানে পূর্ব আগরতলা মহিলা থানা এই মামলায় তদন্ত করছে৷
এদিকে বিধায়ক ধনঞ্জয় দেববর্মা গ্রেফতারি এড়াতে ত্রিপুরা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন৷ গত ২৭ মে ত্রিপুরা হাইকোর্টে বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে তাঁর জামিনের আবেদনের উপর শুনানি শুরু হয়৷ আজ বিচারপতি লোধ বিধায়ক ধনঞ্জয় দেববর্মার আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন৷


এ-বিষয়ে বিধায়কের আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস জানিয়েছেন, তাঁর মক্কেল ওই যুবতীকে বিয়ে কেন করেননি, তার সত্যতা তদন্ত করে বের করার জন্য আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে৷ পীযূষবাবু বলেন, আদালতে পুলিশ চার পাতার রিপোর্ট জমা দিয়েছে৷ তাতে স্পষ্ট বলা হয়েছে, অভিযুক্ত বিধায়ক ধনঞ্জয় দেববর্মা র্নিযাতিতাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন৷ তাই, তাঁর জামিন মঞ্জুর করা হলে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে৷


পীযূষ বিশ্বাসের কথায়, তাঁর মক্কেলের বিরুদ্ধে থানায় অন্তত ১৭টি অভিযোগ জমা পড়েছে৷ তিনি নির্যাতিতাকে প্রতিদিন হুমকি দিচ্ছেন এমন অভিযোগ রয়েছে৷ অথচ, ওই যুবতীকে হুমকি দেওয়ার কোনও প্রয়োজনীয়তা নেই বলে বিধায়ক দাবি করেছেন৷ বিধায়কের কথায়, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে৷ তাঁর রাজনৈতিক জীবন নষ্ট করার উদ্দেশ্যে তিনি চক্রান্তের শিকার বলে দাবি করেছেন৷ তাঁর আরও দাবি, তদন্তে সমস্ত সত্য প্রমাণিত হবে৷ তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে, তা-ও প্রমাণিত হবে বলে তিনি দাবি করেন৷
এ-বিষয়ে পূর্ব আগরতলা মহিলা থানার ওসি জানিয়েছেন, বিধায়কের বিরুদ্ধে মামলার তদন্ত চলছে৷ তাঁকে গ্রেফতারের বিষয়ে এখন কিছু বলা যাবে না৷ তদন্তের স্বার্থেই এই গোপনীয়তা, দাবি করেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top