News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন অধ্যায়ের সূচনা : নতুন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে অমিত শাহ
Image

নতুন অধ্যায়ের সূচনা : নতুন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে অমিত শাহ

নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): নতুন অধ্যায়ের সূচনা হয়ে গিয়েছে ৩০ মে থেকেই| বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী| শপথ নেন মোট ৫৭ জন মন্ত্রীও| কে কে পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হচ্ছেন, তা শপথের সময়ই জানা গিয়েছিল| আর শুক্রবার দুপুরে ঘোষিত হল কে কোন মন্ত্রক পাচ্ছেন| নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় বিদেশমন্ত্রকের দায়িত্ব দেওয়া হল ড. সুব্রহ্মণম জয়শঙ্করকে| নতুন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল রাজনাথ সিংকে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ|

এছাড়াও অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হল প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণকে| নীতীন গড়কড়ির দায়িত্বে কেন্দ্রীয় রোড ট্রান্সপোর্ট ও হাইওয়ে মন্ত্রক| রেলমন্ত্রকের দায়িত্ব দেওয়া হল পীযূষ গোয়েলকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন প্রকাশ জাভড়েকর| পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হলেন ধর্মেন্দ্র প্রধান| সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হলেন মুক্তার আব্বাস নকভি| আইন মন্ত্রকের দায়িত্বে রবিশঙ্কর প্রসাদ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top