News Flash

  • Home
  • Uncategorized
  • জমি বন্টন ও দুর্নীতি মামলা : বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন ভূপিন্দর সিং হুডা
Image

জমি বন্টন ও দুর্নীতি মামলা : বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন ভূপিন্দর সিং হুডা

পাঁচকুলা (হরিয়ানা), ৩১ মে (হি.স.): অ্যাসোসিয়েটড জার্নাল লিমিটেড (এজেএল) জমি বন্টন কেলেঙ্কারি এবং মানেসার জমি দুর্নীতি মামলায় হরিয়ানার পাঁচকুলায় বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা| শুক্রবার সকালেই  বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিয়েছেন ভূপিন্দর সিং হুডা|

হরিয়ানার তত্কালীন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার বিরুদ্ধে অভিযোগ, ২০০৫ সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন অ্যাসোসিয়েটেড জার্নালকে কয়েক কোটি টাকার একটি জমি মাত্র ৫৯ লক্ষ টাকায় বেআইনি ভাবে পুনর্বণ্টন করেন তিনি| সেই সময় হরিয়ানা নগরোন্নয়ন পর্ষদের চেয়ারম্যানও ছিলেন হুডা| সরকারি কোষাগারের বিপুল আর্থিক ক্ষতি করে ওই জমি দান করা হয় বলেও অভিযোগ| পর্ষদের আধকারিকরা নিষেধ করলেও হুডা সেই সময় তাতে আমল দেননি বলেও অভিযোগ ওঠে| ভূপিন্দর সিং হুডার অধীনে থাকা হরিয়ানার নগরোন্নয়ন দফতর কীভাবে অ্যাসোসিয়েটড জার্নালকে জমি হস্তান্তর করল, সে বিষয়ে ২০১৬ সালে প্রথম এই মামলায় তদন্ত শুরু করে হরিয়ানার ভিজিল্যান্স  ব্যুরো| এরপর ভিজিল্যান্স ৱু্যরো কাছ থেকে জমি হস্তান্তরের তদন্তভার সিবিআই-এর হাতে চলে যায়| ২০১৬ সালে এফআইআর দায়ের করে সিবিআই| হুডার বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র, ক্ষমতার অপব্যবহারের মতো একাধিক ধারায় মামলা দায়ের হয়| সেই মামলাতেই শুক্রবার বিশেষ সিবিআই আদালতে হাজিরা দিয়েছেন ভূপিন্দর সিং হুডা|

সিবিআই-এর বক্তব্য, হরিয়ানার পাঁচকুলায় ২০০৫ সালে এই জমির রি-অ্যালোটমেন্ট করা বেআইনি ছিল| যদিও, এই জমি অ্যাসোসিয়েটেড জার্নালকে প্রথম দেওয়া হয় ১৯৮২ সালে| কিন্তু, জমি দানের শর্ত অনুযায়ী দীর্ঘদিন কোনও নির্মাণ কাজ না হওয়ার কারণে ১৯৯৬ সালে সেই জমি অ্যাসোসিয়েটেড জার্নালের কাছ থেকে ফেরত নিয়ে নেওয়া হয়| পরবর্তী সময়ে হুডার হাত ধরে সেই জমি আবার ফিরে পায় অ্যাসোসিয়েটড জার্নাল| পাশাপাশি মানেসার জমি দুর্নীতি মামলায়ও অভিযুক্ত হুডা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top