News Flash

  • Home
  • Uncategorized
  • পানীয় জল নিয়ে রণক্ষেত্র ঢুপিরবন্দ, রক্তাক্ত ৫
Image

পানীয় জল নিয়ে রণক্ষেত্র ঢুপিরবন্দ, রক্তাক্ত ৫

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ যুবরাজনগর পঞ্চায়েতের ঢুপিরবন্দ গ্রাম পঞ্চায়েতে পানীয় জলকে কেন্দ্র করে দা দিয়ে কোপাকোপি সংগঠিত হয়৷ পাঁচ জনকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ফায়ার সার্ভিসের লোকেরা এনে ভর্তি করেছে৷ যে পাঁচ জনকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়েছে তাদের মধ্যে জামিল হুসেন (২৭), জাকির হুসেন (২৩), সবিকুল ইসলাম (১৯), সইফুদ্দিন (৩১) এবং সমজ উদ্দিন (২৩)৷ এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সইফুদ্দিনকে বাইরে রেফার করেছে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসকরা৷

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢুপিরবন্দ ৬ নং ওয়ার্ডের বাসিন্দা জামিল হুসেন এলাকার সামসুদ্দিন (৩৫) কে বলেছিল, রোজার মাসে সরাসরি মোটর লাগিয়ে জল টেনে নিলে অন্যরা বঞ্চিত হয়৷ এতে সন্ধ্যার পর সবার খুব কষ্ট হয়, তা না করার জন্য৷ জামিল এলাকার বিজেপির সমর্থক হিসেবে পরিচিত৷ এই কথার পরই সামসুদ্দিন জামিলকে বলে আমরা কংগ্রেস করি বলে কি আমাদেরকে এই কথাগুলি বলা হচ্ছে৷ কিন্তু কথা কাটাকাটির পর ঠান্ডা হয়ে যায়৷ জামিল তার একটা কাজে কৈলাসহর চলে আসে৷ বিকেল গড়িয়ে সন্ধ্যার পর জামিল বাড়িতে আসে৷ রাত ৭টার পর জামিলের ভাই জাকির বের হলে অন্ধকারে দা দিয়ে অপেক্ষায় থাকা সামসুদ্দিন, ময়না মিয়া (৫০), কাজল মিয়া (৩২), বরিমুদ্দিন (২৩) তার উপর ঝাপিয়ে পলে৷ চিৎকার শুনে জামিল, সাবিকুলা ইসলাম, সইফুদ্দিন এবং সমক উদ্দিন দৌড়ে গেলে তাদের উপরও এলোপাথারি দা দিয়ে হামলা করা হয়৷ চিৎকারে এলাকাবাসীরা দৌড়ে এলে আক্রমণকারী চারজন পালিয়ে যেতে সক্ষম হয়৷ তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা রক্তাক্ত অবস্থায় ধর্মনগর হাসপাতালে এনে ভর্তি করে৷ চিকিৎসকরা আশংকাজনক অবস্থা দেখে সইফুদ্দিনকে বাইরে রেফার করে৷ এলাকায় সাথে সাথে পুলিশ, টিএসআর পাঠানো হয়৷ এদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে৷ তবে ওই ঘটনার জেড়ে গোটা এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷ তবে এলাকাবাসীদের পক্ষে দাবি করা হচ্ছে আক্রমণকারীদের দ্রুত গ্রেফতার করা হোক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top