News Flash

  • Home
  • Uncategorized
  • বোধজংনগরে ৪ কোটির অধিক নেশা সামগ্রী ধবংস করছে পুলিশ
Image

বোধজংনগরে ৪ কোটির অধিক নেশা সামগ্রী ধবংস করছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে৷৷ প্রচুর নেশা সামগ্রী আজ আজ আগরতলায় বোধজংনগরে ধবংস করেছে ত্রিপুরা পুলিশ৷ ওই নেশা সামগ্রীর বাজারমূল্য প্রায় ৪ কোটি ১৪ লক্ষ টাকা৷ তাতে রয়েছে, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন৷

ত্রিপুরা পুলিশের জনৈক আধিকারিক জানিয়েছেন, সারা রাজ্যে নেশা বিরোধী অভিযানে উদ্ধার নেশা সামগ্রীগুলি আজ ধবংস করা হচ্ছে৷ সম্প্রতি, আরো একবার এধরনের প্রক্রিয়া চালানো হয়েছিল৷ তিনি জানান, ত্রিপুরার আটটি জেলায় মাস দেড়েকের অভিযানে ওই নেশা সামগ্রীগুলি উদ্ধার হয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সেগুলি ধবংস করতে হবে৷ তাই, সুপ্রিম নির্দেশ মেনেই নেশা সামগ্রীগুলি ধবংস করা শুরু হয়েছে৷

ওই আধিকারিকের কথায়, আজ ৬৫৩৯ কেজি গাঁজা, ৩৭৪৫৮ বোতল ফেন্সিডিল, ৬৪২১৫টি ইয়াবা ট্যাবলেট এবং ৩৭০ গ্রাম হেরোইন ধবংস করা হচ্ছে৷ তবে, নেশা সামগ্রীর পরিমান কিছুটা বাড়তেও পারে৷ কারণ, আরো কিছু নেশা সামগ্রী আসতে পারে বলে অনুমান করা হচ্ছে৷

তিনি বলেন, ত্রিপুরায় নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য মিলছে৷ পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনীর দফাওয়ারী অভিযানে পাচারের সময় নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে৷ তাছাড়া, গাঁজার বিরুদ্ধে ত্রিপুরা সরকারের পদক্ষেপ, রাজ্যে এই নেশা সামগ্রী নির্মূলে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তাঁর কথায়, নেশার ব্যবহার বন্ধ করা খুব সহজ নয়৷ তবে, নেশার বিরুদ্ধে ক্রমাগত অভিযান এর ব্যবহারে অনেকটা লাগাম টানতে সক্ষম৷ তিনি জানান, নির্দিষ্ট সময় রাজ্যে উদ্ধার নেশা সামগ্রীগুলি সারা রাজ্য থেকে সংগ্রহ করে বোধজংনগরে ধবংস করা হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top