News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের বেগুসরাইয়ে দুষ্কৃতীদের প্রহারে খুন বিজেপি-র পঞ্চায়েত সভাপতি, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

বিহারের বেগুসরাইয়ে দুষ্কৃতীদের প্রহারে খুন বিজেপি-র পঞ্চায়েত সভাপতি, তদন্ত শুরু করেছে পুলিশ

বেগুসরাই (বিহার), ৩১ মে (হি.স.): লোহার রডের আঘাতে বিহারের বেগুসরাই জেলায় প্রাণ হারালেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র পঞ্চায়েত সভাপতি| বৃহস্পতিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেগুসরাই জেলার সিংঘৌলের আমরাউর কীরতপুর গ্রামে| নিহত বিজেপি পঞ্চায়েত সভাপতির নাম হল, গোপাল সিং| মামলা রুজু করে চাঞ্চল্যকর এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

বিজেপির পঞ্চায়েত সভাপতিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সকালে পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘বৃহস্পতিবার গভীর রাতে আমরাউর কীরতপুর গ্রামে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বিজেপির পঞ্চায়েত সভাপতি গোপাল সিংকে| বেধড়ক মারধর করার পর রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় গোপাল সিংকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন|’ পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি খুনের মামলা| তদন্ত শুরু হয়েছে, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে|’ কি কারণে এই খুন, তা তদন্ত করে দেখছে police| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top