News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় সস্তা হল পেট্রোল-ডিজেল, হাঁফ ছেড়েছেন সাধারণ মানুষ
Image

পুনরায় সস্তা হল পেট্রোল-ডিজেল, হাঁফ ছেড়েছেন সাধারণ মানুষ

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): গত কয়েকদিন ধরে লাগাতার ঊর্ধ্বমুখী ছিল পেট্রোল-ডিজেলের মূল্য। জ্বালানি তেল মহার্ঘ্য হওয়ায় চিন্তা বাড়ছিল সাধারণ মানুষের। অবশেষে পুনরায় সস্তা হল পেট্রোল-ডিজেল। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। মধ্যরাত থেকে নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই, যথাক্রমে এই চারটি মেট্রো সিটি-সহ দেশের সমস্ত শহরে সস্তা হয়েছে পেট্রোল ও ডিজেল। নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে যথাক্রমে, ০.০৬ পয়সা (নয়াদিল্লি), ০.০৬ পয়সা (কলকাতা), ০.০৬ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে ০.০৬ পয়সা| পাশাপাশি উপরোক্ত চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম কমেছে যথাক্রমে, ০.০৬ পয়সা (নয়াদিল্লি), ০.০৬ পয়সা (কলকাতা), ০.০৬ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে ডিজেলের দাম কমেছে ০.০৭ পয়সা।

বৃহস্পতিবার নয়াদিল্লি-সহ চারটি মেট্রো সিটিতে পেট্রোলের দাম কমে হয়েছে, ৭১.৮০ টাকা প্রতি লিটার দিল্লিতে, ০.০৬ পয়সা কমার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হল ৭৩.৮৬, মুম্বইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৭.৪১ টাকা এবং চেন্নাইয়ে পেট্রোলের নতুন দাম হল, ৭৪.৫৩| পাশাপাশি চারটি মেট্রো সিটিতে লিটার প্রতি ডিজেলের দাম কমে হয়েছে, ৬৬.৬৩ (নয়াদিল্লি), ৬৮.৩৯ (কলকাতা), ৬৯.৮২ (মুম্বই) এবং চেন্নাইয়ে লিটার প্রতি ডিজেলের দাম কমে হয়েছে ৭০.৪৩ টাকা| প্রসঙ্গত, জ্বালানি তেলের দর পুনরায় কমায় স্বস্তিতে আমজনতা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top