News Flash

  • Home
  • Uncategorized
  • শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি
Image

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ মহিলার অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির দায়ে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শঙ্কর ভৌমিক নামের এক ব্যক্তিকে৷


ঘটনার বিবরণে জানা গেছে, দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি রামরাইবাড়ির এক উপজাতি গৃহবধূ মঙ্গলবার জোলাইবাড়ি ফাঁড়ি থানায় শঙ্কর ভৌমিকের নামে শ্লীলতাহানির এক অভিয়োগ দায়ের করেছিলেন৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ এক মামলা রুজু করে৷ পরবর্তীতে মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ শঙ্কর ভৌমিককে গ্রেফতার করেছে৷


উপজাতি জনগোষ্ঠীর ওই মহিলার অভিযোগ, সোমবার দক্ষিণ জোলাইবাড়ির বাসিন্দা শঙ্কর ভৌমিক তার বাড়িতে প্রবেশ করে বলপূর্বক তাকে শ্লীলতাহানি করেছেন৷ তাই ঘটনার বিচার চেয়ে বাধ্য হয়ে তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন৷ তবে অভিযোগ দায়েরের পর-পরই অভিযুক্তকে গ্রেফতার করায় সন্তোষ ব্যক্ত করেছেন অভিযোগকারিণী মহিলা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top