News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর মহারানিপুরে গুলি কান্ডে থমথমে পরিস্থিতি, মেয়াদ বাড়ানো হল ১৪৪ ধারার
Image

উত্তর মহারানিপুরে গুলি কান্ডে থমথমে পরিস্থিতি, মেয়াদ বাড়ানো হল ১৪৪ ধারার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ খোয়াই জেলার উত্তর মহারানিপুরে উত্তপ্ত পরিস্থিতিতে ১৪৪ ধারার সময় বাড়িয়েছে জেলা প্রশাসন৷ আগামীকাল সকাল এগারটা পর্যন্ত ১৪৪ ধারার সময় বৃদ্ধি করা হয়েছে৷ প্রসঙ্গত, গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মোঙ্গিয়াকামীর উত্তর মহারানিতে আতঙ্কিত গ্রামবাসীর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন৷ অবরোধ প্রত্যাহারে চাপ দেওয়ায় উত্তেজিত জনতা বিজেপি অফিসে ভাঙচুর এবং একটি বাইক পুড়িয়ে দিয়েছিলেন গতকাল৷


শুধু তাই নয়, দুই বিজেপি নেতার বাড়িতেও উতেজিত জনতা আক্রমণ করেছিলেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর মোতায়েন করা হয়েছে৷ তেলিয়ামুড়া এসডিপিও গুলি চালানোর ঘটনায় তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ প্রত্যাহার করে নিয়েছিলেন গ্রামবাসীরা৷ কিন্তু, পরবর্তী সময়ে ফের পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়৷ ফলে, দুই দফায় ১৪৪ ধারা বাড়ানো হয়৷


প্রসঙ্গত, মঙ্গলবার ভোর পৌনে চারটা নাগাদ মুঙ্গিয়াকামি থানাধীন জুমবাড়ি এলাকায় চার রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয় জনগণ৷ কিন্তু রাস্তায় বেরিয়ে কাউকেই তাঁরা দেখতে পাননি৷ শুধুমাত্র টিএসআর বাহিনীর গাড়ি তখন রাস্তায় দাঁড়ানো ছিল৷ গুলির শব্দের রহস্য খুঁজে বের করতে তল্লাশি করেও কোনও সুরাহা না হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী ভোর পাঁচটা নাগাদ অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন৷


খবর পেয়ে বিজেপির স্থানীয় নেতারা অবরোধস্থলে ছুটে যান এবং অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান৷ অবরোধ তুলে নেওয়ার জন্য বিজেপি নেতারা তাঁদের চাপ দিতেই অবরোধকারীরা উত্তেজিত হয়ে ওঠেন৷ অবরোধস্থলের পাশেই বিজেপি কার্যালয়ে অবরোধকারীরা প্রথমে ভাঙচুর চালান৷ এর পর সেখানেই একটি বাইকে তারা আগুন ধরিয়ে দেন৷ তাতেও শান্ত হননি অবরোধকারীরা৷ অভিযোগ, বিজেপির স্থানীয় দুই কর্মী জ্যোতির্ময় দেববর্মা এবং স্বপন দেববর্মার বাড়িতে অবরোধকারীরা ভাঙচুর চালিয়েছে৷


খবর পেয়ে, তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামি থানার পুলিশ বিশাল টিএসআর বাহিনী অবরোধস্থলে পৌঁছে৷ তেলিয়ামুড়ার এসডিপিও সেখানে যান৷ পুলিশ ও টিএসআর বাহিনী দেখে অবরোধকারীরা কিছুটা শান্ত হন৷ তেলিয়ামুড়ার এসডিপিও অবরোধকারীদের আশ্বাস দেন গুলি চালানোর তদন্ত করবেন৷ এই আশ্বাসের ভিত্তিতে সকাল সাতটা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেন তাঁরা৷


কিন্তু, সময়ের সাথে উত্তর মহারানীপুরে পরিস্থিতি জটিল হতে শুরু করে৷ ফলে, জেলা প্রশাসনের তরফে গতকাল সাড়ে তিনটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিল৷ পরবর্তীতে, আবারো বাড়ানো হয় ১৪৪ ধারা৷ খোয়াই জেলা প্রশাসন আজ দুপুর সাড়ে তিনটা পর্যন্ত বাড়িয়েছিল ১৪৪ ধারা৷ কিন্তু আজ ১৪৪ ধারা প্রত্যাহার করা সম্ভব হয়নি৷ তেলিয়ামুড়া মহকুমা শাসক জানিয়েছেন, আগামীকাল সকাল এগারটা পর্যন্ত ১৪৪ ধারার সময় বৃদ্ধি করা হয়েছে৷ প্রয়োজনে আবারো বাড়ানো হতে পারে সময়৷ মূলত, গ্রাম প্রধানকে হামলার ঘটনায় উত্তর মহারানীপুরে পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top