News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ারসেল-ম্যাক্সিস মামলা : ১ আগস্ট পর্যন্ত গ্রেফতারি থেকে অব্যাহতি চিদম্বরম ও তাঁর পুত্রের
Image

এয়ারসেল-ম্যাক্সিস মামলা : ১ আগস্ট পর্যন্ত গ্রেফতারি থেকে অব্যাহতি চিদম্বরম ও তাঁর পুত্রের

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): আবারও বাড়ানো হল গ্রেফতারি এড়াতে রক্ষাকবচের মেয়াদ| সাময়িকের জন্য হলেও, এয়ারসেল-ম্যাক্সিস অর্থ তছরুপ মামলায় দিল্লির একটি আদালতে ফের স্বস্তি পেলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম| শুধুমাত্র পি চিদম্বরমই নন, এয়ারসেল-ম্যাক্সিস মামলায় পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমেরও রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে| আগামী ১ আগস্ট পর্যন্ত পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরমকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে দিল্লির একটি আদালত| এযাবত্ বাবা-ছেলেকে গ্রেফতার করতে পারবে না  এয়ারসেল-ম্যাক্সিস মামলার তদন্তকারী সংস্থা| 

উল্লেখ্য, এয়ারসেল-ম্যাক্সিস অর্থ তছরুপ মামলায় অন্যতম মূল অভিযুক্ত পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম| এই মামলায় ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে কার্তিকে গ্রেফতারও করেছিল সিবিআই| কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, মন্ত্রী থাকাকালীন এয়ারসেল-ম্যাক্সিস চুক্তিতে ছেলেকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন চিদম্বরম| এয়ারসেল ম্যাক্সিস মামলায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ছাড়াও পৃথক মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| তদন্তকারী সংস্থার মামলার প্রেক্ষিতে ও গ্রেফতারি এড়াতে একাধিকবার অন্তর্বর্তীকালীন সুরক্ষার জন্য দিল্লির একটি আদালতে আবেদন করেছিলেন পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তি|

বৃহস্পতিবার ফের পি চিদম্বরম ও তাঁর পুত্রকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছে আদালত| আগামী ১ আগস্ট পর্যন্ত পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি চিদম্বরমের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে| প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার গ্রেফতারি থেকে রেহাই পেয়েছিলেন পি চিদম্বরম ও তাঁর পুত্র কার্তি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top