News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য প্রশাসনে ফের রদবদল দুই আধিকারিকের পদোন্নতি
Image

রাজ্য প্রশাসনে ফের রদবদল দুই আধিকারিকের পদোন্নতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ রাজ্য প্রশাসনে আবারও বড়সড় রদবদল করা হয়েছে৷ পাশাপাশি প্রশাসনের দুই পদস্থ আধিকারিককে অতিরিক্ত মুখ্যসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে৷ রাজ্য প্রশাসনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে মোট ৪১ জন আধিকারিকের রদবদল করা হয়েছে৷ নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত হতেই প্রশাসনে প্রচণ্ড দৌড়ঝাঁপ শুরু হয়েছে৷ বিশেষ করে নির্বাচন কমিশনের নির্দেশে যে সমস্ত আধিকারিকদের সরানো হয়েছিল, তাঁদের ফিরিয়ে আনা হয়েছে৷


লোকসভা নির্বাচনী প্রক্রিয়ায় অসন্তোষের কারণে কমিশন সদর মহকুমাশাসক অসীম সাহাকে সরিয়ে দিয়েছিল৷ আজ ফের তাঁকে ওই পদে ফিরিয়ে এনেছে রাজ্য প্রশাসন৷ আজ প্রশাসনের তরফে জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে পাঁচজন মহকু মাশাসক, সাতজন সহকারী মহকুমাশাসক, আটজন বিডিও এবং অন্যান্য পদাধিকারী-সহ মোট ৪১ জন আধিকারিককে রদবদল করা হয়েছে৷ এদিকে, মনোজ কুমার এবং কুমার অলককে পদোন্নতি দিয়েছে রাজ্য সরকার৷ তাঁদের অতিরিক্ত মুখ্যসচিব পদে পদোন্নতি দিয়েছে রাজ্য সরকার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top