News Flash

  • Home
  • Uncategorized
  • অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা দাবিতে সরব হলে ওয়াইএসআর কংগ্রেস
Image

অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা দাবিতে সরব হলে ওয়াইএসআর কংগ্রেস

বিশাখাপত্তনম, ২৯ মে (হি.স.) :  অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা দাবির জন্য সংসদে সরব হবে দলের ২২ জন সাংসদ। বুধবার এমনই দাবি করলেন ওয়াইএসআর কংগ্রেস নেতা এমভিভি সত্যনারায়ণ। পাশাপাশি বিশাখাপত্তনমকে বিশ্বমানের শহরে পরিণত করতে যে বদ্ধপরিকর নতুন রাজ্য সরকার সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

এদিন এমভিভি সত্যনারায়ণ বলেন, অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার বিষয়টি গুরুত্ব দিয়েছেন জগনমোহন রেড্ডি। এই মর্যাদা অর্জনের লক্ষ্যে দলের ২২ জন সাংসদই সংসদে সরব হবে। পাশাপাশি বিশাখাপত্তনমকে বিশ্বমানের শহরে পরিণত করতে যে নতুন সরকার বদ্ধপরিকর তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বকেয়া সমস্ত প্রকল্প দ্রুত বাস্তবায়িত করা হবে।

উল্লেখ্য, রাজ্যের ক্ষমতায় থাকাকালীন বিশেষ মর্যাদার দাবিতে বহুবার সরব হয়েছেন টিডিপি নেতা এন চন্দ্রবাবু নাইডু। এমনকি এনডিএ সরকার থেকে সমর্থনও তুলে নিয়েছিল টিডিপি। এবার এই একই ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়াতে মরিয়া ওয়াইএসআর কংগ্রেস। লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে ২২ আসনে জয়লাভ করেছে ওয়াইএসআর কংগ্রেস। বিধানসভাতে ১৫১ আসন পেয়েছে এই দলটি ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top