News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীতে রহস্যজনক গুলি চালানোর ঘটনাকে ঘিরে রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি
Image

মুঙ্গিয়াকামীতে রহস্যজনক গুলি চালানোর ঘটনাকে ঘিরে রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মে৷৷ গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামিতে আতঙ্কিত গ্রামবাসীর পথ অবরোধ এবং ওই অবরোধ প্রত্যাহারে চাপ দেওয়ায় উত্তেজিত জনতা বিজেপি অফিসে ভাঙচুর এবং একটি বাইক পুড়িয়ে দেয়৷ শুধু তাই নয়, দুই বিজেপি নেতার বাড়িতেও উতেজিত জনতা আক্রমণ করে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর মোতায়েন করা হয়েছে৷ তেলিয়ামুড়া এসডিপিও গুলি চালানোর ঘটনায় তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ প্রত্যাহার করে নেন গ্রামবাসীরা৷ এদিকে, পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে প্রশাসনের তরফ থেকে মুঙ্গিয়াকামীতে ১৪৪ ধারা জারী করা হয়েছে৷
আজ ভোর পৌনে চারটা নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন জুমবাড়ী এলাকায় চার রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয় জনগণ৷

কিন্তু, রাস্তায় বেরিয়ে কাউকেই তাঁরা দেখতে পাননি৷ শুধু মাত্র টিএসআর গাড়ি তখন রাস্তায় দাঁড়ানো ছিল৷ গুলির শব্দের রহস্য খঁুজে বের করতে তল্লাশি করেও কোন সুরাহা না হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী ভোর পাঁচটা নাগাদ আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন৷


এই খবর পেয়ে বিজেপির স্থানীয় নেতারা অবরোধস্থলে ছুটে যান এবং অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান৷ তাঁদের অবরোধ তোলে নেওয়ার জন্য বিজেপি নেতারা চাপ দিতেই অবরোধকারীরা উত্তেজিত হয়ে উঠেন৷ অবরোধস্থলের পাশেই বিজেপি কার্যালয়ে অবরোধকারীরা প্রথমে ভাঙচুর চালায়৷ এরপর সেখানেই একটি বাইকে তারা আগুন ধরিয়ে দেন৷ তাতেও শান্ত হননি অবরোধকারীরা৷ অভিযোগ, বিজেপির স্থানীয় দুই কর্মী জ্যোতির্ময় দেববর্মা এবং স্বপন দেববর্মার বাড়িতে অবরোধকারীরা ভাঙচুর চালিয়েছে৷


খবর পেয়ে, তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামীর থানার পুলিশ বিশাল টিএসআর বাহিনী অবরোধস্থলে পৌছায়৷ তেলিয়ামুড়ার এসডিপিও সেখানে যান৷ পুলিশ ও টিএসআর বাহিনী দেখে অবরোধকারীরা কিছুটা শান্ত হন৷ তেলিয়ামুড়ার এসডিপিও অবরোধকারীদের আশ্বাস দেন গুলি চালানোর ঘটনায় তদন্ত করবেন৷ এই আশ্বাসের ভিত্তিতে সকাল ৭টা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top