News Flash

  • Home
  • Uncategorized
  • শপথগ্রহণ অনুষ্ঠানের আগে নীতিশ-অমিত বৈঠক
Image

শপথগ্রহণ অনুষ্ঠানের আগে নীতিশ-অমিত বৈঠক

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। তার আগে বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করলেন জেডি(ইউ) সভাপতি অমিত শাহ। 

দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মন্ত্রিসভায় জেডি(ইউ)-র কতজন প্রতিনিধি থাকবে, তা নিয়ে দুই নেতার মধ্যে বৈঠক হয়। পাশাপাশি এদিন সদ্য নির্বাচিত জেডি(ইউ) সাংসদদের সঙ্গেও দেখা করেন নীতিশ। 
উল্লেখ করা যেতে পারে বিহারের ৪০ আসনের মধ্যে ৩৯ আসনে জয়লাভ করে বিজেপি-জেডি(ইউ)-এলজেপি জোট। বিহারে চূড়ান্ত পর্যদুস্ত হয়েছে আরজেডি-কংগ্রেস জোট। এর পাশাপাশি গোটা দেশে চমকপ্রদ ফলাফল করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top