News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে হেরোইন উদ্ধার, ধৃত দুই যুবক
Image

খোয়াইয়ে হেরোইন উদ্ধার, ধৃত দুই যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ হেরোইন সহ দুই যুবককে আটক করেছে পুলিশ৷ গোপন সংবাদের ভিত্তিতে আসাম রাইফেলস, ত্রিপুরা পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চের যৌথ অভিযানে খোয়াই জেলার গণকি এলাকায় ১৫ গ্রাম হেরোইন সহ দুই যুবককে আটক করা হয়েছে৷


আসাম রাইফেলসের তরফে জানানো হয়েছে, নেশা সামগ্রী বিক্রির খবর পাওয়া গিয়েছিল৷ সে মোতাবেক খোয়াই থানার পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চকে সাথে নিয়ে অভিযানে নামে আসাম রাইফেলস৷ খোয়াই শহরের গণকিতে দমকল স্টেশনের কাছে তল্লাশি চালিয়ে দুই যুবককে নেশা সামগ্রী সমেত আটক করা হয়েছে৷ আসাম রাইফেলসের পদস্থ অফিসার জানিয়েছেন, তুলাশিখরের বাসিন্দা মণিশ(২১) রাকেশ(২১)-কে ১৫ গ্রাম হেরোইন সহ আটক করা হয়েছে৷ কালো বাজারে উদ্ধার হেরোইনের ৭৫ থেকে ৮০ হাজার টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে৷ এসডিপিও খোয়াই ধৃত দুই যুবককে খোয়াই থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top