News Flash

  • Home
  • Uncategorized
  • জাপানের পার্কে ছুরি হাতে হামলা : মৃত্যু শিশুকন্যার, জখম অন্ততপক্ষে ১৯
Image

জাপানের পার্কে ছুরি হাতে হামলা : মৃত্যু শিশুকন্যার, জখম অন্ততপক্ষে ১৯

টোকিও, ২৮ মে (হি.স.): ছুরি হাতে একাই ১৬টি শিশু-সহ মোট ১৯ জনকে কোপাল ৫০-৬০ বছর বয়সী আততায়ী। ছুরি হামলায় মৃত্যু হয়েছে একটি শিশুকন্যার, এছাড়াও জখম হয়েছে ১৯ জন, এদের মধ্যে ১০ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ঘটনাটি ঘটেছে টোকিও থেকে ১৩ মাইল (২১ কিলোমিটার) দূরে কাওসাকি শহরের একটি পার্কে। ছুরি হাতে হামলা চালানোর পরই ওই আততায়ীকে গ্রেফতার করা হয়, কিন্তু নিজস্ব শরীরে ওই আততায়ী আঘাত করার কারণে হামলাকারীরও মৃত্যু হয়েছে।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার কাওসাকি শহরের একটি পার্কে ১৬টি শিশু-সহ মোট ১৯ জনকে ছুরি দিয়ে আঘাত করে ৫০-৬০ বছর বয়সী আততায়ী। ছুরি হামলায় মৃত্যু হয়েছে একটি শিশুকন্যার, এছাড়াও জখম হয়েছে ১৯ জন, এদের মধ্যে ১০ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী কারণে এই হামলা, তা এখনও খতিয়ে দেখছে পুলিশ। জাপানে ছুরি নিয়ে হামলার ঘটনা খুবই স্বাভাবিক ব্যাপার। এর আগে ২০১৬ টোকিওর সাগামিহারার এক সরকারি সুলভ স্বাস্থ্যকেন্দ্রে ছুরি হাতে একাই ১৯ জন প্রতিবন্ধীকে খুন করেছিল আততায়ী। আহতের সংখ্যা ছিল ২৫ জন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top