News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে ফের বিষমদ আতঙ্ক, বারাবাঙ্কির রামনগরে বিষাক্ত মদ খেয়ে ৮ জনের মৃত্যু
Image

উত্তর প্রদেশে ফের বিষমদ আতঙ্ক, বারাবাঙ্কির রামনগরে বিষাক্ত মদ খেয়ে ৮ জনের মৃত্যু

বারাবাঙ্কি (উত্তর প্রদেশ), ২৮ মে (হি.স.): উত্তর প্রদেশে আবারও বিষমদ আতঙ্ক| উত্তর প্রদেশের বারাবাঙ্কি জেলার রামনগরে বিষাক্ত মদ খেয়ে অকালেই মৃত্যু হল ৮ জনের| মৃত ৮ জনের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে সোমবারই, এছাড়াও মঙ্গলবার আরও একজনের মৃত্যু হয়েছে| সবমিলিয়ে বারাবাঙ্কি জেলার রামনগরে বিষমদ খেয়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও আরও দু’জন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন|

এ ব্যাপারে মঙ্গলবার সকালে লেখপাল, সদর বাদেল জানিয়েছেন, ‘আমার কাছে তথ্য এসেছে রামনগরে বিষাক্ত মদ খেয়ে ৮ জনের মৃত্যু হয়েছে| মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৩ জনকে, তাঁদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে| বাকি দু’জন হাসপাতালে চিকিত্সাধীন|’ পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মৃত ৮ জনের মধ্যে ৪ জনের একই পরিবারের সদস্য| এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top