News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভায় নির্বাচনে ভরাডুবির জেরে দলের অন্দরে ক্ষোভের মুখে তেজস্বী
Image

লোকসভায় নির্বাচনে ভরাডুবির জেরে দলের অন্দরে ক্ষোভের মুখে তেজস্বী

পাটনা, ২৭ মে (হি.স.) : লোকসভা নির্বাচনে চূড়ান্ত ভরাডুবি পর এবার দলের অন্দরেই বিরোধিতার মুখে পড়লেন আরজেডি নেতা তেজস্বী যাদব। রাজ্যের বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করা উচিত তেজস্বী যাদবের। সোমবার এমনই দাবি করলেন আরজেডির বিক্ষুব্ধ নেতা মহেশ যাদব।

সদ্যসমাপ্ত নির্বাচনে বিহার এবং ঝাড়খণ্ডে কোনও আসন পায়নি আরজেডি। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মহেশ যাদব বলেন, পরিবারতন্ত্রের রাজনীতিতে মানুষ হতাশ হয়ে পড়েছে। তাই রাজ্যের বিরোধী দলনেতার পদ থেকে সরে দাঁড়ানো উচিত তেজস্বী যাদবের। তাঁর জায়গায় কোনও বর্ষীয়ান নেতাকে এই দায়িত্ব দেওয়া উচিত। পরিবারতন্ত্রের রাজনীতি শেষ না হলে দল ভেঙে পড়বে এবং দলের বেশির ভাগ নেতা কর্মীরা অন্যত্র চলে যাবে। বর্তমানে দলের বহু নেতা তার সঙ্গে সহমত পোষণ করছে বলে জানিয়েছেন মহেশ যাদব।

মহেশ যাদব আরও বলেন, জেডি(ইউ) নেতা নীতিশ কুমারের সঙ্গে জোট করে ভাল করেছিল আরজেডি। কিন্তু তারপরই পরিবারতান্ত্রিক রাজনীতির ফলে মন্ত্রী হন তেজস্বী যাদব। পাশাপাশি রাবরি দেবীকেও বিধানসভায় দলের নেত্রী করা হয়। এইগুলি দেখে এখন বিরক্ত রাজ্যবাসী।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top