News Flash

  • Home
  • Uncategorized
  • অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার চুড়াইবাড়িতে
Image

অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার চুড়াইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৫ মে৷৷ অজ্ঞাত পরিচয় মাঝবয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে চুড়াইবাড়িতে৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে ৮ নং আসাম-আগরতলা জাতীয় সড়কের খেরেংজুরি এলাকায়৷ ঘটনাটি ঘটে গতকাল শেষ রাত্রে৷ আজ সকালে স্থানীয় জনগণ ইছাইছড়াতে একটি মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস সহ অন্যান্য পুলিশ অফিসাররা ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান৷

প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত খুন৷ তবে ওই মৃতদেহটি এখনো সনাক্ত করা যায়নি৷ মৃত ব্যক্তি গাড়ির চালক হতে পারেন বলেও অনুমান করা হচ্ছে৷ তাঁর গলায় একটি দড়ি ঝোলানো অবস্থায় রয়েছে৷ চুড়াইবাড়ি থানার ওসি-র বক্তব্য, ধারণা করা হচ্ছে তাঁকে খুন করে আত্মহত্যা দেখানোর চেষ্টা হয়েছে৷ কারণ, তাঁর কানে, চোখে এবং মুখে রক্তের ছাপ পাওয়া গিয়েছে৷ ফলে, সঠিকভাবে তদন্ত না হওয়া পর্যন্ত ঘটনার রহস্য উন্মোচন সম্ভব নয়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মহকুমার পুলিশ আধিকারিক৷

তিনিও ঘটনাস্থল পরিদর্শন করে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন৷ মহকুমা পুলিশ আধিকারিকের কথায়, জাতীয় সড়কের ওপর থেকে ছড়াতে ফেলার সময় ব্রিজের উপর কিছুটা রক্তের দাগও পাওয়া গিয়েছে৷ ফলে, তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এখনো কিছু বলা সম্ভব নয়৷ প্রসঙ্গত, জাতীয় সড়কের পাশে লরি চালক হত্যা নতুন ঘটনা নয়৷ এর আগেও এধরনের একাধিক ঘটনা সংঘটিত হয়েছে৷ কিন্তু, সমস্ত ঘটনায় পুলিশ কোনো কিনারা করতে পারেনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top