News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার বারাণসী আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সোমবার বারাণসী আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বারাণসী, ২৬ মে (হি.স.) :  লোকসভা নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর সোমবার বারাণসী আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে বিপুল জয়ের জন্য ভোটাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন তিনি বলে জানা গিয়েছে। শনিবার রাতে ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন, আমার প্রতি পুনরায় আস্থা রাখার জন্য এই মহান ভূমির জনগণকে  ধন্যবাদ জ্ঞাপন করতে কাশীতে যাচ্ছি। 


প্রধানমন্ত্রী সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা বারাণসী জুড়ে। এর মধ্যে কাশী বিশ্বনাথ মন্দির এবং বাড়া লালপুরের হস্তকলা  সাকুলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার বারাণসী গিয়ে প্রথমে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেবেন তিনি। পরে একটি জনসভায় ভাষণ দেবেন। বিজেপি সূত্রে খবর ওইদিন রোড শোও করতে পারেন প্রধানমন্ত্রী। জেলাশাসক সুরেন্দ্র সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের জন্য সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। 


এই বারাণসী লোকসভা কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির শালিনী যাদবকে ৪৭৯৫০৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যাক ৩০৩টি আসন বিজেপি। অন্যদিকে মিলিত ভাবে এনডিএ জোট পেয়েছে ৩৫৩টি আসন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top