News Flash

  • Home
  • Uncategorized
  • ষোড়শ লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাবে সাক্ষর রাষ্ট্রপতির, জমা পড়ল জয়ীদের নামের তালিকা
Image

ষোড়শ লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাবে সাক্ষর রাষ্ট্রপতির, জমা পড়ল জয়ীদের নামের তালিকা

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): প্রথা অনুযায়ী শুক্রবারই ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ওই দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে ইস্তফাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী| রাষ্ট্রপতি তা গ্রহণও করেন| পাশাপাশি শুক্রবারই ষোড়শ লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা| কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে শনিবার ষোড়শ লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাবে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| এদিনই রাষ্ট্রপতির কাছে সপ্তদশ লোকসভা নির্বাচনের জয়ীদের নামের তালিকা তুলে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা| মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা ছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অশোক লাভাসা এবং সুনীল চন্দ্র| সুষ্ঠুভাবে সপ্তদশ লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ায় মুখ্য নির্বাচন অফিসার-সহ অন্যদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি| প্রসঙ্গত, উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০৩ আসনে জয়ী হয়েছে| কংগ্রেসের ঝুলিতে মাত্র ৫২টি আসন| আঞ্চলিক দলগুলির মধ্যে সর্বাধিক আসনে জয়লাভ করেছে ডিএমকে| ডিএমকে-র প্রাপ্ত আসন ২৩| এরপরই তৃণমূল কংগ্রেস এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টি| তৃণমূল কংগ্রেস এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টি ২২টি করে আসনে জয়লাভ করেছে|

দেশজুড়ে এই মুহূর্তে জল্পনা চলছে যে, আগামী ৩০ মে দেশের পঞ্চদশতম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী| ওই দিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বিদেশি অতিথিরা| এ জন্য নাকি আমন্ত্রণও পাঠানো হচ্ছে| এই গুজবে জল ঢেলে দিল সরকার| সরকার সূত্রের খবর, ‘মিডিয়ায় গুজব চলছে| এই মুহূর্তে, আমাদের কাছে এমন ধরনের কোনও তথ্য নেই| কোনও রকম সিদ্ধান্ত নেওয়া হলেই মিডিয়াকে আমরা অবগত করবো|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top