News Flash

  • Home
  • Uncategorized
  • ঋণের বোঝায় দুর্দশা, রাজস্থানে ফের আত্মঘাতী কৃষক
Image

ঋণের বোঝায় দুর্দশা, রাজস্থানে ফের আত্মঘাতী কৃষক

টোঙ্ক (রাজস্থান), ২৫ মে (হি.স.): রাজস্থানের হনুমানগড়ের পর এবার টোঙ্ক জেলা| ঋণের ভারে জর্জরিত হয়ে রাজস্থানে ফের আত্মঘাতী হলেন একজন কৃষক| রাজস্থানের টোঙ্ক জেলায় নিজ বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বছর ৪৫-এর একজন কৃষক| আত্মঘাতী কৃষকের নাম হল-বালু মীনা| তাঁর বাড়ি টোঙ্ক জেলার ডুনি থানা এলাকায়| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঋণের বোঝায় জর্জরিত হওয়ার কারণেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই কৃষক| ঘটনার তদন্ত শুরু করেছে ডুনি থানার পুলিশ|

এ ব্যাপারে শনিবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতে অথবা শনিবার ভোররাতে নিজের ঘরেই আত্মঘাতী হন বছর ৪৫-এর ওই কৃষক| শনিবার সকালে বালু মীনার ভাইপো তাঁর কাকার দেহ ঝুলতে দেখেন| এরপর পরিবারের পক্ষ থেকে নিকটবর্তী থানায় খবর দেওয়া হয়| ডুনি থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) নরেশ কানওয়ার জানিয়েছেন, শুক্রবার রাতে অথবা শনিবার ভোরের আগে আত্মঘাতী হয়েছেন ওই কৃষক| ঋণের কারণেই সম্ভবত ওই কৃষক আত্মঘাতী হয়েছেন| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে|

এই প্রথম নয়, কিছুদিন আগে রাজস্থানের হনুমানগড় জেলাতেও ঋণের দায়ে আত্মঘাতী হয়েছিলেন একজন কৃষক| প্রসঙ্গত, রাজস্থানে কৃষক আত্মহত্যার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, সরকার পাল্টালেও মরুরাজ্যে কৃষকদের অবস্থার কোনও উন্নতি হয়নি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top