News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম আসনে সমস্ত বুথে পুনর্ভোটের সিপিএমের আবেদন খারিজ হাইকোর্টে
Image

পশ্চিম আসনে সমস্ত বুথে পুনর্ভোটের সিপিএমের আবেদন খারিজ হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ ত্রিপুরা পশ্চিম আসনে সমস্ত বুথে পুনর্ভোটের সিপিএমের আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত৷ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ এই রায় দিয়েছেন৷
গত ১১ এপ্রিল ত্রিপুরা পশ্চিম আসনে নির্বাচনের পর থেকেই ভোট কারচুপি এবং রিগিংয়ের অভিযোগ তুলেছে সিপিএম৷ তারা ৪৭৬টি বুথে পুনর্ভোটের দাবি জানিয়েছিল৷ কিন্তু, পরবর্তী সময়ে ছয় শতাধিক বুথে ভোট কারচুপির অভিযোগ আনে সিপিএম৷ তাই, তারা ত্রিপুরা পশ্চিম আসনে সমস্ত পুনভর্োটের দাবি জানিয়েছিল৷


এই দাবিতে, সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিকবার নির্বাচন কমিশনের কাছে গিয়েছেন৷ কিন্তু, কমিশন সিপিএমের দাবি শুনেনি৷ বরং ত্রিপুরা পশ্চিম আসনে ১৬৮টি বুথে পুনভর্োটের সিদ্ধান্ত নেয় কমিশন৷ এরই মধ্যে সুপ্রিম কোর্টে ত্রিপুরা পশ্চিম আসনে সমস্ত বুথে পুনভর্োট চেয়ে আবেদন জমা দেয় সিপিএম৷ কিন্তু, সুপ্রিম কোর্ট তাদের ত্রিপুরা হাইকোর্টে আবেদন জানানোর নির্দেশ দেয়৷


সে মোতাবেক ত্রিপুরা পশ্চিম আসনে বামফ্রন্ট প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত ত্রিপুরা হাইকোর্টে পুনর্ভোটের আবেদন জানান৷ গতকাল ত্রিপুরা হাইকোর্টে এই মামলায় শুনানি হয়েছিল৷ কিন্তু উচ্চ আদালত কোন রায় ঘোষণা দেয়নি৷ আজ উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ পুনর্ভোটের আবেদন খারিজ করে দেন৷ তাতে, ফলাফল ঘোষণা হওয়ার পর ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করবেন বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top